Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুপম খেরকে গাড়ি নিয়ে প্রায় ধাক্কা! অনিমেষ বললেন কী হয়েছিল সেদিন!

বাজার থেকে ফিরে আসতেই, রাগে গজগজ করতে থাকেন, আমাকে কিছু একটা করতে হত!

অনুপম খেরকে গাড়ি নিয়ে প্রায় ধাক্কা! অনিমেষ বললেন কী হয়েছিল সেদিন!

অনিমেষ বাপুলি

শেষ আপডেট: 26 May 2025 18:12

দ্য ওয়াল ব্যুরো: অনিমেষ বাপুলি, কাস্টিং ডিরেক্টর। ছবির চরিত্রের সঙ্গে উপযুক্ত অভিনেতাদের নির্বাচনের দায়িত্ব থাকে তাঁর উপরে। বাংলা ছবি ছাড়াও একাধিক হিন্দি ছবিতে কাস্টিং করেছে। তবে অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’তে শুধু কাস্টিংয়েই থেমে থাকেনি তাঁর প্রতিভা। কাস্টিং করতে গিয়ে কখন যে অনিমেষ নিজেই ছবির একজন অভিনেতা হয়ে উঠছেন বুঝতে পারেননি। তবে ওঁর কাস্টিংয়ের ক্ষেত্রে, নির্বাচনের দায়িত্বে ছিলেন না অনুরাগ। ছিলেন তাঁর স্ত্রী তানি বসু।  
অনিমেষ বললেন, ‘আসলে অনুরাগ বসুর স্ক্রিপ্টে লেখা বেশি থাকে না। মূলত একটা আউটলাইন থাকে। গোটা আইডিয়াটাই ওঁর মাথার মধ্যে থাকে। সহকারী পরিচালকরাও তা জানেন। তাঁরা জানতেন হঠাৎ করে শুটের আগে অনুরাগ বসু গোটাটাই বদলে একেবারে নতুন সিকোয়েন্স ভেবে ফেলতে পারেন।’


ঠিক এমনই এক ‘নতুন’ সিকোয়েন্স ভেবে ফেলেন অনুরাগ। ‘মেট্রো ইন দিনো’ ছবিতে অনুপম খের একজন ওসিডি (Obsessive–compulsive disorder) আক্রান্ত। তাঁর সবকিছু চাই পরিপাটি। এক সকালে তিনি বাজারে গিয়েছেন, এবং বাজার থেকে ফিরে আসতেই, রাগে গজগজ করতে থাকেন। কেন হঠাৎ তাঁর মাথা গরম হল?


অনিমেষ বললেন, ‘অনুপমজির চটে যাওয়া বিষয়টিকে এসটাব্লিশ করতে, একটা ঘটনার প্রয়োজন ছিল। শুটের আগে রাত সাড়ে দশটা নাগাদ, অনুরাগদার মাথায় এল, দুম করে একটা মানুষের মাথা গরম হতে পারে না। কিছু কারণের দরকার। এবং সেই কারণটিও উপযুক্ত হতে হবে। সে কারণে একটি নতুন প্লট তৈরি হল। অনুপমজি বাজারে গিয়েছেন। ব্যস্ত রাস্তায় উনি হাঁটছেন। আর একজন ট্যাক্সি চালকও গাড়ি নিয়ে এগতে থাকে। এমন অবস্থা হয়, যে দুম করে চালককে ব্রেক কষতে হয়, কারণ সামনে চলে আসেন অনুপমজি। তারপর শুরু হয় ঝামেলা...’


অনিমেষের কথায়, এমন এক দক্ষ ট্যাক্সি ড্রাইভার মিলছিল না। এবং শেষ পর্যন্ত তানি বসু (অনুরাগের স্ত্রী) তাঁকে বলেন, এই চরিত্রে অভিনয় করতে। অনিমেশ রাজিও হয়ে যায়। তারপরের ঘটনা বললেন, অনিমেষ, ‘আমাকে বারবার ব্রেক কষতে হচ্ছিল, কারণ উনি (অনুপম খের) গাড়ির সামনে চলে আসছিলেন। আমার ভয়ও হচ্ছিল, সত্যিই না ধাক্কা লেগে যায়! কিন্তু তা হয়নি। সিকোয়েন্সে যখন অনুপমজি চিৎকার করে বলছেন, ‘আপ ক্যায়সে গাড়ি চলা রহে হো?’ আমায় বলতে হয়েছিল, ‘দাদু আপনি কেন বাজারের মধ্যে দিয়ে এভাবে হাঁটছেন, সাইড দিয়ে হাঁটতে পারছেন না? এটা বেশ মজাদার ছিল।’

অনিমেষ ও অনুরাগ


তবে, অনুরাগের ছবি ‘মেট্রো ইন দিনো’তে প্রথমবার অভিনয় করেননি অনিমেষ। ‘লুডো’ ছবিতেও অভিনয় করেছিলেন। সেই ঘটনাও জানালেন তিনি, বললেন, ‘অনুরাগদার ছবি লুডোর, কলকাতা কাস্টিং গোটাটাই আমি করেছিলাম। সে সময়ে বাহালির এক উৎসব গাজন-এর সঙ্গে যুক্ত এক শিল্পীর (মা কালীর বেশে) প্রয়োজন ছিল। সকাল থেকে রাত ৯টা অবধি চলছিল অডিশন। কিন্তু ওই চরিত্র জন্য কাউকে ঠিক মনে ধরছিল না। শেষে অনুরাগদাই বলেছিলেন তুই এই চরিত্রে অভিনয় করে দে। ছবিতে আমার উল্টোদিকে যিনি দাঁড়িয়েছিলেন তিনি অভিষেক বচ্চন!’

অনিমেষ ও অনুপম


অভিনয় ছাড়াও ‘মেট্রো ইন দিনো’তে বাংলার অভিনেতাদের নির্বাচন করেছেন অনিমেষ। বললেন, ‘ছবিতে বেশিরভাগ অভিনেতা থিয়েটার জগতের মানুষ। ‘অনুরাগদার বেশিরভাগ ছবিতে, মূল চরিত্র ছাড়া, বাকিরা দক্ষ অভিনেতারা অভিনয় করেন। সে ক্ষেত্রে থিয়েটার করা অভিনেতাদের পছন্দ করেন অনুরাগদা।’

 


অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ বড় পর্দায় মুক্তি পাবে আগামী ৪ জুলাই। তবে টিজার আর ট্রেলার মুক্তি পাওয়ার আগে মুক্তি পেয়েছে ছবির ফার্স্ট লুক, যা প্রথম বলেই সিক্সার! 
 


```