Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

Gold Rate: এক ধাক্কায় বিরাট পতন! এই সুবর্ণ সুযোগ সোনা কেনার

বিয়ের মরসুমের মাঝে সোনার দামের টানা ঊর্ধ্বগতি ক্রেতাদের চিন্তায় ফেলেছিল। কিন্তু এক ধাক্কায় এতোটা দাম কমে যাওয়ায় আশার আলো দেখছেন অনেকেই। 

Gold Rate: এক ধাক্কায় বিরাট পতন! এই সুবর্ণ সুযোগ সোনা কেনার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 17 June 2025 17:16

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা-সহ দেশের একাধিক শহরে এক ধাক্কায় অনেকটা কমে গেল সোনার দাম। গত বৃহস্পতিবার দাম বাড়ার পর এক ধাক্কায় এতোটা কমে যাওয়ায় উচ্ছ্বসিত মধ্যবিত্তরা।

কলকাতায় এদিন ২২ ক্যারাট হলমার্ক সোনার গয়নার প্রতি ১০ গ্রামের দাম কমেছে ১০৫০ টাকা। দাম হয়েছে ৯২,০০০। একদিন আগে দাম ছিল ৯৩,০৫০।

২৪ ক্যারাট খুচরো সোনার দামও একইভাবে কমেছে। মঙ্গলবার তা দাঁড়িয়েছে ১,০০,৩৭০ টাকায়, যা সোমবার ছিল ১,০১,৫১০ টাকা। পাকা সোনার বাটের ক্ষেত্রে দাম কমেছে।

অন্যদিকে রুপোর দাম খানিকটা বেড়েছে। কলকাতায় এদিন ১ কেজি খুচরো রুপোর দর হয়েছে ১,১০,০০০ টাকা।

দেশের অন্য বড় শহরগুলোয় আজ সোনার দাম

চেন্নাইয়ে, ২৪ ক্যারাট সোনার দাম মঙ্গলবার ১,০০,৩৭০ টাকা, আর ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৯২,০০০ টাকা।

মুম্বইয়ে, ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দর ১,০০,৩৭০ টাকা, ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ৯২,০০০ টাকা।

দিল্লিতে, ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১,০০,৫২০ টাকা এবং ২২ ক্যারাটের ৯৩,১৫০ টাকা।

সব মিলিয়ে, বিয়ের মরসুমের মাঝে সোনার দামের টানা ঊর্ধ্বগতি ক্রেতাদের চিন্তায় ফেলেছিল। কিন্তু এক ধাক্কায় এতোটা দাম কমে যাওয়ায় আশার আলো দেখছেন অনেকেই। 


```