বিয়ের মরসুমের মাঝে সোনার দামের এই টানা উর্ধ্বগতি ক্রেতাদের চিন্তায় ফেললেও, বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 13 June 2025 17:10
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা-সহ দেশের একাধিক শহরে ফের একবার ঊর্ধ্বমুখী হল সোনার দাম। তবে শুক্রবারের সামান্য হলেও কম বেড়েছে।
কলকাতায় এদিন ২২ ক্যারাট হলমার্ক সোনার গয়নার প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ৯২,৮০০ টাকা। একদিন আগেও যা ছিল ৯২,৩০০ টাকা। অর্থাৎ ৫০০ টাকা বেড়েছে একদিনে।
২৪ ক্যারাট খুচরো সোনার দামও একইভাবে বেড়েছে। শুক্রবার তা দাঁড়িয়েছে ৯৭,৬০০ টাকায়, যা বৃহস্পতিবার ছিল ৯৭,১০০ টাকা। পাকা সোনার বাটের ক্ষেত্রে ১০ গ্রামে দাম একদিনে বেড়ে হয়েছে ৯৭,১৫০ টাকা, যা আগের দিন ছিল ৯৬,৬০০।
অন্যদিকে রুপোর ক্ষেত্রে শুক্রবার সামান্য মূল্যহ্রাস দেখা গিয়েছে। কলকাতায় এদিন ১ কেজি খুচরো রুপোর দর রয়েছে ১,০৫,৪০০ টাকা, যেখানে বৃহস্পতিবার তা ছিল ১,০৬,৮৫০ টাকা। একইসঙ্গে ১ কেজি রুপোর বাটের দামও কমে দাঁড়িয়েছে ১,০৫,৩০০ টাকায়, যা আগের দিন ছিল ১,০৬,৭৫০ টাকা।
দেশের অন্য বড় শহরগুলোয় আজ সোনার দাম
চেন্নাইয়ে, ২৪ ক্যারাট সোনার দাম শুক্রবার ১,০১,৪০০ টাকা, আর ২২ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ৯২,৯৫০ টাকা।
মুম্বইয়ে, ২৪ ক্যারাটের প্রতি ১০ গ্রাম সোনার দর ১,০১,৪০০ টাকা, ২২ ক্যারাটের ৯২,৯৫০ টাকা।
দিল্লিতে, ২৪ ক্যারাট সোনার দাম ১,০১,৫৫০ টাকা এবং ২২ ক্যারাটের ৯৩,১০০ টাকা।
সব মিলিয়ে, বিয়ের মরসুমের মাঝে সোনার দামের এই টানা উর্ধ্বগতি ক্রেতাদের চিন্তায় ফেললেও, বিনিয়োগকারীদের আশার আলো দেখাচ্ছে।