Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফেব্রুয়ারিতে দেশে গাড়ি বিক্রিতে রেকর্ড, শহর-গ্রামীণ উভয় বাজারেই লাফিয়ে বাড়ছে চাহিদা

গাড়ির ডিলাদের সংগঠন ফাডা যাত্রীবাহী গাড়ির (passenger vehicle) মজুদ ভাণ্ডারকেই সাধারণভাবে মাপকাঠি হিসাবে ধরে। তাদের দাবি, ডিলারদের ক্ষেত্রে এমন গড়ে ২১ দিন বিক্রি চালিয়ে যাওয়ার মতো মজুদ ভাণ্ডার থাকলে তা ব্যবসা চালিয়ে যাওয়ার পক্ষে অনুকূল।

ফেব্রুয়ারিতে দেশে গাড়ি বিক্রিতে রেকর্ড, শহর-গ্রামীণ উভয় বাজারেই লাফিয়ে বাড়ছে চাহিদা

ফেব্রুয়ারিতে দেশে গাড়ি বিক্রিতে রেকর্ড

শেষ আপডেট: 6 March 2026 00:13

দেবপ্রিয় সেনগুপ্ত

বিশ্বজুড়ে চলছে নানা ধরনের ভূ-রাজনৈতিক অস্থিরতা। এখনও পর্যন্ত কম হলেও কিছু অভিঘাত আসছে ভারতে। ক্রেতামহলে নানা আশঙ্কা থাকলেও জিএসটি-র (GST) হার কাটছাঁট করার পর থেকেই দেশের বাজারে গাড়ি বিক্রি বেড়েই চলেছে (car sales in India)। শোরুমে যাত্রী গাড়ির গড় মাসিক মজুদ ভাণ্ডার চার মাসে প্রায় অর্ধেক কমল। আর সব মিলিয়ে গতমাসে সার্বিকভাবে বিভিন্ন ধরনের গাড়ির বিক্রি (automobile market India) এতটাই বাড়ল যে ডিলারদের (বিক্রেতা) সংগঠনের দাবি, ব্যবসার দিক থেকে এটিই ছিল সেরা ফেব্রুয়ারি।

গত কয়েক বছর ধরে দেশের মূলত গ্রামীণ বাজারের অর্থনীতির শ্লথ ভাব ভোগ্যপণ্যের (consumer durables) মতো প্রভাব ফেলেছিল গাড়ি বাজারেও। গত অক্টোবরে বহু কাঙ্খিত জিএসটি হারের সংশোধনের ফলে গাড়ির উপর কর কমে। ফলে গাড়ি দামও কমে কিছুটা। তারপর থেকেই বলতে গেলে ঘুরে দাঁড়ায় শোরুম থেকে গাড়ি বিক্রি (Indian car industry)। সেই ধারা গত মাসেও অব্যাহত ছিল। ফলে স্বস্তিতে গাড়ির ডিলারেরাও। কারণ তাঁদের দাবি, ক্রেতা গাড়ি কেনা কমালেও গাড়ি সংস্থাগুলি উৎপাদন সেভাবে কমায়নি। ফলে ডিলারেরাও বহু ক্ষেত্রে চাহিদা না থাকলেও তাদের কাছ থেকে গাড়ি কিনতে (পাইকার ব্যবসা) বাধ্য হয়েছেন। ফলে বেড়ে যাচ্ছিল শোরুমের মজুদ ভাণ্ডারও (vehicle demand India)।

গাড়ির ডিলাদের সংগঠন ফাডা যাত্রীবাহী গাড়ির (passenger vehicle) মজুদ ভাণ্ডারকেই সাধারণভাবে মাপকাঠি হিসাবে ধরে। তাদের দাবি, ডিলারদের ক্ষেত্রে এমন গড়ে ২১ দিন বিক্রি চালিয়ে যাওয়ার মতো মজুদ ভাণ্ডার থাকলে তা ব্যবসা চালিয়ে যাওয়ার পক্ষে অনুকূল। কিন্তু তাদের হিসাবেই গত অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছিল ৫৩-৫৫ দিন।

জিএসটি হ্রাসের পর থেকে অবশ্য বিক্রি বাড়ায় তা কমতে থাকে। বৃহস্পতিবার ফাডা জানাল, জানুয়ারির চেয়ে ফেব্রুয়ারিতে তা আরও পাঁচদিন কমে হয়েছে ২৭-২৯ দিন। অর্থাৎ, পাইকারি ব্যবসায় সংস্থাগুলি ডিলারদের যে গাড়ি বিক্রি করছে, ডিলারদের কাছ থেকে প্রায় ঠিক সময়ের মধ্যেই সেই গাড়ি কিনছেন ক্রেতারা। অন্যান্য মাসের চেয়ে ফেব্রুয়ারির দিন সংখ্যা কম হলেও সার্বিকভাবে গাড়ির বিক্রি ২০২৫ সালের ফেব্রুয়ারির চেয়ে গত মাসে বাড়ল ২৫.৬২ শতাংশ।

ফাডা-র প্রেসিডেন্ট সি এস বিগনেশ্বর জানান, সব ধরনের গাড়ি মিলিয়ে গত মাসে দেশের শোরুমগুলি থেকে ২৪ লক্ষেরও বেসি গাড়ি বিক্রি হয়েছে। যা বাজারে চাহিদার বৃদ্ধিরই ফল। দু’চাকার গাড়ির ব্যবসা গ্রামীণ বাজারকে ছাপিয়ে বেশি হারে বেড়েছে শহরাঞ্চলেও। জিএসটি হার কমার পাশাপাশি বিয়ের মরসুম, নতুন গাড়ির প্রতি আকর্ষণ গাড়ি কেনার আগ্রহ বাড়িয়েছে।

পণ্য পরিবহণ, ই-কমার্সের রমরমা, পরিকাঠামো নির্মা প্রকল্পের জেরে চাহিদা বেড়েছে বাণিজ্যিক গাড়ির। শহরাঞ্চলের চেয়ে আবার গ্রামীণ বাজারে বিক্রি বৃদ্ধির হার বেশি যাত্রীবাহী গাড়ির। কৃষিতে ভাল ফলন যার অন্যতম কারণ। সেখানেও উল্লেখযোগ্য ভাবে বেড়েছে ছোট গাড়ি চাহিদা।

আগামী দিন নিয়ে কতটা আশায় থাকছেন ডিলারেরা? ফাডার কর্তাদের মতে, জিএসটির সুবিধা পাওয়ার রেশে কিছুটা কমে এলেও এখনও নানা উৎসব রয়েছে। এছাড়া এমাসেই অর্থবর্ষ শেষ হচ্ছে বলে অনেকেই তার আগে গাড়ি বদলে নতুন গাড়ি কিনতে আগ্রহী হবেন। সব মিলিয়ে ব্যবসা অনেকটাই মজবুত ভিতের উপরে দাঁড়াবে।


```