Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দেশের প্রতি জেলায় গার্লস হস্টেল, ৫ বিশ্ববিদ্যালয় টাউনশিপ! শিক্ষায় বড় ঘোষণা নির্মলার

বাজেট ২০২৬–এ দেশের প্রতিটি জেলায় গার্লস হস্টেল এবং পাঁচটি নতুন বিশ্ববিদ্যালয় টাউনশিপ গঠনের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শিক্ষার ঢাঁচা ও নিরাপত্তা বাড়াতে কেন্দ্রের এই বড় পদক্ষেপ নতুন দিশা দেখাবে বলে মনে করছে শিক্ষামহল।

দেশের প্রতি জেলায় গার্লস হস্টেল, ৫ বিশ্ববিদ্যালয় টাউনশিপ! শিক্ষায় বড় ঘোষণা নির্মলার

নির্মলা সীতারমন

গার্গী দাস

শেষ আপডেট: 1 February 2026 13:05

দ্য ওয়াল ব্যুরো: রবিবার নবম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একাধিক সামাজিক–শিক্ষাগত প্রকল্পের ঘোষণা করলেন তিনি। দেশের প্রতিটি জেলার জন্য এক একটি গার্লস হস্টেল (Girls’ Hostel), পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ (University Townships), মেডিক্যাল ট্যুরিজম (Medical Tourism) বাড়াতে আঞ্চলিক হাব— বাজেট ২০২৬–২৭-এ শিক্ষায় ও স্বাস্থ্যপরিকাঠামোয় বড়সড় রূপরেখা দিলেন তিনি। সঙ্গে থাকছে আয়ুষ ফার্মেসি (Ayush Pharmacies) আপগ্রেড, নতুন আয়ুষ হাসপাতাল ও ওষুধ পরীক্ষাগারের উন্নয়ন প্রকল্প।

সারা দেশে এক জেলা–এক গার্লস হস্টেল

বাজেট ভাষণে অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, দেশের প্রতি জেলাতেই তৈরি হবে একটি করে গার্লস হস্টেল। বর্তমানে দেশে ৭০০–র বেশি জেলা। ফলে প্রকল্পটি বাস্তবায়িত হলে শিক্ষার নিরাপত্তা ও অ্যাক্সেসিবিলিটি— দু’দিক থেকেই বড় পরিবর্তন আসবে বলে মত শিক্ষামহলের। গ্রামীণ ও উপজাতি অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষায় পৌঁছনোর পথ সহজ করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

পাঁচটি নতুন বিশ্ববিদ্যালয় টাউনশিপ

এদিন অর্থমন্ত্রী জানান, বড় শিল্প ও পরিবহন করিডরগুলির পাশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ গড়ে তুলবে কেন্দ্র। উচ্চশিক্ষা, গবেষণা, স্কিল ডেভেলপমেন্ট— সব মিলিয়ে এই টাউনশিপগুলিই হবে ভবিষ্যতের জ্ঞান-অর্থনীতির কেন্দ্রবিন্দু।

এই টাউনশিপগুলি তৈরি হলে বড় শিল্পাঞ্চলের চাহিদা অনুযায়ী স্কিলড মানবসম্পদ তৈরি করা সহজ হবে। একই সঙ্গে, আঞ্চলিকভাবে গবেষণা–উদ্ভাবন বাড়াতে বড় ভূমিকা নেবে এই প্রকল্প।

এছাড়াও তিনটি নতুন আয়ুর্বেদ ইনস্টিটিউট, ফার্মা শিক্ষায় নতুন দিশা

দেশে বিকল্প চিকিৎসা ব্যবস্থার শক্তি বাড়াতে অর্থমন্ত্রী ঘোষণা করেন তিনটি নতুন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ (All India Institute of Ayurveda) গড়ে তোলার। পাশাপাশি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (NIPER)–এর আরও একটি নতুন কেন্দ্রও গড়ে তোলা হবে।

স্বাস্থ্যশিক্ষা পরিকাঠামোয় এই বাড়তি বিনিয়োগ ভবিষ্যতের হেলথকেয়ার কর্মী–সংখ্যা ও দক্ষতা— দুই দিকেই উন্নতি আনবে।

ভেটেরিনারি ক্ষেত্রে ঋণ–সংযুক্ত ক্যাপিটাল সাবসিডি

ভেটেরিনারি কলেজ, হাসপাতাল, ডায়াগনস্টিকস ল্যাব ইত্যাদির উন্নয়নেও এদিন একটি নতুন Loan-Linked Capital Subsidy Scheme-এর ঘোষণা করেন অর্থমন্ত্রী। কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে পশুপালন এখন অন্যতম বড় খাত। ফলে এই বিনিয়োগে রাজ্যগুলির ভেটেরিনারি পরিকাঠামো আরও মজবুত হবে।

আয়ুষ ফার্মেসি আপগ্রেড, WHO কেন্দ্রকে বাড়তি ভূমিকা

গুজরাটের জামনগরে (Jamnagar, Gujarat) অবস্থিত WHO ট্র্যাডিশনাল মেডিক্যাল সেন্টারকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা ঘোষণা করেন নির্মলা। পাশাপাশি দেশের আয়ুষ ড্রাগ টেস্টিং ল্যাব ও ফার্মেসিগুলির বিস্তৃত আপগ্রেডেশনের কথাও জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, WHO–র গ্লোবাল গবেষণার সঙ্গে ভারতীয় আয়ুষ শিল্পকে যুক্ত করার এই পদক্ষেপ আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেবে আয়ুষ চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও থেরাপিগুলিকে।

সব মিলিয়ে বাজেট ২০২৬–২৭-এ শিক্ষা, স্বাস্থ্য, নারী–নিরাপত্তা, মেডিক্যাল ট্যুরিজম ও বিকল্প চিকিৎসা ব্যবস্থায় এক বিস্তৃত রোডম্যাপ তুলে ধরলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


```