Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

Budget 2026: মধুবনী থেকে কাঞ্জিভরম, এপর্যন্ত ৯ বাজেটে কোন কোন শাড়ি পরলেন নির্মলা?

মধুবনী থেকে কাঞ্জিভরম— গত নয়টি বাজেটে প্রতিবারই শাড়ির মাধ্যমে রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তা দিয়েছেন নির্মলা সীতারামন। প্রতিটি শাড়ির পিছনে রয়েছে আঞ্চলিক ঐতিহ্য, ভোট-রাজনীতি ও ‘ভোকাল ফর লোকাল’-এর স্পষ্ট ইঙ্গিত।

Budget 2026: মধুবনী থেকে কাঞ্জিভরম, এপর্যন্ত ৯ বাজেটে কোন কোন শাড়ি পরলেন নির্মলা?

নির্মলা সীতারমন

গার্গী দাস

শেষ আপডেট: 1 February 2026 11:55

দ্য ওয়াল ব্যুরো: অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এনিয়ে নবম বার বাজেট পেশ করছেন নির্মলা সীতারমন। প্রতিবার এই দিনে তিনি যেমন হিসেবি সংযমে অর্থনৈতিক বার্তা সাজান, তেমনই শাড়ি-পছন্দেও রাখেন স্পষ্ট রাজনৈতিক–সাংস্কৃতিক মেসেজ (Political Messaging)। গত কয়েক বছর ধরে তাই বাজেট-দিবসে তাঁর পরা শাড়ি নিছক পোশাক নয়— দেশের আঞ্চলিক হস্তশিল্প (Handloom) থেকে শুরু করে নির্বাচন-পূর্ব রাজনৈতিক বার্তা।

সামনে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, পুদুচেরি আর কেরল— পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। যার মধ্যে তিনটিতে গেরুয়া শিবিরের দখল নেই। বিশেষ করে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রভাব ফেলতে গেলে বাংলা জয় বিজেপির বড় লক্ষ্য। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকরা বাজেটের আগে শাড়ি-বার্তা নিয়ে বেশ দ্বন্দ্বে ছিলেন। এদিন সকাল হতেই দেখা গেল ম্যাজেন্টা ক্লাসিক কাট্টম কাঞ্জিভরমে সেজেছেন অর্থমন্ত্রী।

এর আগে আট বাজেটে ঠিক কোন কোন শাড়ি পরেছিলেন?

  • ২০২৫–২৬ অর্থবর্ষের (8th Consecutive Budget) বাজেট পেশের দিনে সাদা রঙের বিশেষ মধুবনী শাড়ি (Madhubani Saree) পরেন অর্থমন্ত্রী। সোনালি পাড়, লাল ব্লাউজ (Red Blouse)। আর এই শাড়িটির স্রষ্টা বিহারের (Bihar) পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত শিল্পী দুলারি দেবী (Padma Shri Dulari Devi)। যিনি দলিত মৎস্যজীবী সম্প্রদায় (Dalit Fishing Community) থেকে উঠে এসে আজ দেশের অন্যতম পরিচিত মুখ (Madhubani Artist)। উল্লেখ্য, ২০২৫ সালেই বিহার বিধানসভা ভোট হয়েছে, যেখানে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি-নীতীশ কুমার জোট বিপুল ব্যবধানে জেতে। কেন্দ্রেও জোট প্রার্থী জয়ী। ফলে এই শাড়ি-নির্বাচন নিছক কাকতালীয় নয় বলেই মনে করেন বিশেষজ্ঞরা।
  • ২০২৪ (Union Budget) সালে ম্যাজেন্টা-বেগুনি পাড়ের অফ-হোয়াইট মহিশুর সিল্ক (Mysore Silk) পরেছিলেন অর্থমন্ত্রী। যা ‘নতুন সূচনা’র (New Beginnings) বার্তা দেয়। যদিও কর্নাটকে ভোটে ভরাডুবির পর লোকসভায়ও খারাপ ফল হয়েছিল বিজেপির।
  • ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটে (Interim Budget) পশ্চিমবঙ্গের (West Bengal) কাঁথা-কাজের নীল তসর সিল্ক (Tussar with Kantha)। বাংলায় জমি রক্ষা অভিযানের বার্তা হিসেবেই দেখা হয়েছিল।
  • ২০২৩-এ কর্নাটকের কালো–লাল কসুটি সিল্ক (Kasuti)— শক্তি ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু রাজ্যে শেষপর্যন্ত কংগ্রেসই জেতে।
  • ২০২২-এ ওড়িশার বোমকাই (Bomkai) পরে তাঁতশিল্পীদের প্রতি সম্মান জানিয়েছিলেন।
  • ২০২১ সালে পরেছিলেন তেলঙ্গানার পোচামপল্লি সিল্ক (Pochampally Silk)।
  • ২০২০ সালে কোভিডের মাঝে পেশ হয়েছিল বাজেট। হালকা হলুদ ও সোনালি রঙের কাজ করা সিল্ক পরেছিলেন তিনি।
  • ২০১৯ সালে নিজের প্রথম বাজেটে অন্ধ্রপ্রদেশের গোলাপি মঙ্গলগিরি (Mangalgiri Silk) পরেছিলেন। সেবারও দেশের ঐতিহ্যকেই তুলে ধরার চেষ্টা করেছিলেন অর্থমন্ত্রী।

অনেকেই বলছেন, রাজনৈতিক বার্তার পাশাপাশি এসবের পিছনে রয়েছে দৃষ্টান্তমূলক ‘ভোকাল ফর লোকালে’র (Vocal for Local) বার্তা। দেশীয় তাঁত, স্থানীয় হস্তশিল্প, আঞ্চলিক বুনন— সব কিছুকে বাজেট-মঞ্চে তুলে ধরা নির্মলার ধারাবাহিক নীতি। 


```