Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বাংলাদেশে সরকারি অফিসে মুজিবের ছবি রাখার বিধি বাতিলের উদ্যোগ, সংবিধানে এই বিষয়ে কী আছে

সরকারি সূত্রে খবর, এই উদ্যোগ নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। 

বাংলাদেশে সরকারি অফিসে মুজিবের ছবি রাখার বিধি বাতিলের উদ্যোগ, সংবিধানে এই বিষয়ে কী আছে

শেখ মুজিবুর রহমান

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 October 2025 08:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে গত বছর পাঁচ অগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সরকারি অফিস গুলি (Bangladesh Government offices) থেকে সেদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। পালাবদলের পর ভাঙা হয় মুজিবের অসংখ্য স্ট্যাচু। বাতিল হয়েছে তাঁর মৃত্যু দিনে জাতীয় ছুটি। অন্তর্বর্তী সরকার আদালতকে জানিয়েছে তারা শেখ মুজিবুর রহমানকে 'জাতির পিতা' (Father of Nation) বলে মানে না।‌ তারই ধারাবাহিকতায় এবার সরকারি অফিস কাছারি থেকে মুজিবুর রহমানের ছবি রাখার সাংবিধানিক বিধি বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে খবর, এই উদ্যোগ নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সমস্ত রাজনৈতিক দলকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দিয়েছেন। শনিবার বিকালের মধ্যে সব দলকে তাদের মতামত কমিশনকে জানাতে বলা হয়েছে।

বাংলাদেশের সংবিধানের ৪ ক অনুচ্ছেদে বলা উল্লেখ আছে, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে’। জাতীয় ঐকমত্য কমিশন সংবিধানের এই অংশটি বাতিল করার পক্ষপাতি। ওই কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ভাইস চেয়ারম্যান আলী রিয়াজ সংবিধান সংশোধন কমিশনেরও চেয়ারম্যান।

সংবিধানের ওই অনুচ্ছেদটি ২০১১ সালে শেখ হাসিনা সরকারের সময়ে সংবিধানের সংযুক্ত করা হয়েছিল।‌ তাতে জাতির পিতার প্রতিকৃতি’ শিরোনামের চতুর্থ ধারাটি যুক্ত করা হয়। ওই অনুচ্ছেদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষণের সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করা হয়।

বাংলাদেশে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়নের কাজ দ্রুত গতিতে চলছে। আগামী সপ্তাহেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে রাজনৈতিক দলগুলি। একেবারেই শেষ মুহূর্তে ঐকমত্য কমিশন জাতির পিতার ছবি সংক্রান্ত বিধিটি বাতিলের সুপারিশ করেছে সব দলের কাছে। যদিও গতবছর হাসিনা সরকারের পতনের পর সরকারি অফিসগুলি থেকে জাতির পিতা মুজিবের ছবি সরিয়ে নেওয়া হয়েছে। এমনকী বাংলাদেশের রাষ্ট্রপতির অফিস বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলেও এখন আর জাতির পিতা ছবি নেই। গতবছর ইউনুস সরকার শপথ নেওয়ার পরই বঙ্গবন্ধুর প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়। ‌বিদেশি মিশনগুলি থেকেও বাংলাদেশের জাতির পিতার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। ‌তবে ব্যতিক্রম সেনাপ্রধান ওয়াকার উজ জামানের অফিস। সেনাপ্রধানের অফিস চেম্বারে জাতির পিতার প্রতিকৃতি রাখা আছে।


```