Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

আওয়ামী লিগের সমর্থনে জেনিভায় প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ, মানবাধিকার পরিষদে স্মারকলিপি

জেনিভায় চলছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশন। বাংলাদেশে আওয়ামী লিগের কার্যকলাপ নিষিদ্ধ, নেতাকর্মীদের ধরপাকড়ের প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের সামনে বিক্ষোভ আন্দোলন করলেন প্রবাসী বাংলাদেশিরা।

আওয়ামী লিগের সমর্থনে জেনিভায় প্রবাসী বাংলাদেশিদের প্রতিবাদ, মানবাধিকার পরিষদে স্মারকলিপি

মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের সামনে আন্দোলনরত প্রবাসী বাংলাদেশিরা।

শেষ আপডেট: 9 October 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: জেনিভায় চলছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশন। বাংলাদেশে আওয়ামী লিগের কার্যকলাপ নিষিদ্ধ, নেতাকর্মীদের ধরপাকড়ের প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তরের সামনে বিক্ষোভ আন্দোলন করলেন প্রবাসী বাংলাদেশিরা।

এই বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বে ছিল সর্ব ইউরোপিয়ান আওয়ামী লিগ এবং দলের সুইজারল্যান্ডের নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশ শেষে মানবাধিকার কাউন্সিলের প্রধানকে স্বারক লিপি দেয় দুই সংগঠন। হাতে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত সময়ে দেশে ৪৯৬ জন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এই সময়ে দেশে খুনের ঘটনা ঘটে ২ হাজার ৮৭৮টি, মব-সন্ত্রাসের ঘটনা ঘটে ১৯৫টি, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটেছে ৩৫টি, শিশুর ওপর নির্যাতনের ঘটনা ঘটে ৬৪০টি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ৩৫টি।

প্রবাসী বাংলাদেশিদের পক্ষে এই স্বারকলিপি হস্তান্তর করেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লিগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকারকর্মী, লেখক, সাংবাদিক এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লিগের সভাপতি জমাদার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান প্রমুখ।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘুদের ও আওয়ামী লিগ নেতা-কর্মীদের গ্রেফতার, তাদের উপর নির্যাতন-নিপীড়ন হত্যা বন্ধ করতে  এবং দলীয় সভাপতি ও পাঁচ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।‌ মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান ভলকার তুর্ককে দেওয়া স্বারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রদায়িক শক্তি জামায়াত-শিবির-বিএনপি সারা দেশে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুটতরাজ, মন্দির-গির্জা ভাঙচুর, সংখ্যালঘুদের হত্যা, পুলিশ-আনসার হত্যা, আওয়ামী লিগের নেতা-কর্মীদের হত্যা, সংসদ ভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেস, বিটিভিসহ সরকারী-বেসরকারি স্থাপনায় হামলা করে ব্যাপক ক্ষতিসাধনের মধ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করে গত ৫ আগস্ট নির্বাচিত সরকারপ্রধান জননেত্রী শেখ হাসিনাকে জোর করে দেশত্যাগ করতে বাধ্য করে।

হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রক্ষমতা দখলকারী অপশক্তির অবৈধ সরকারের দোসররা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমণ্ডির ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি পুড়িয়ে দেয়। বাঙালির মুক্তি আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লিগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে শাখা কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লিগ নেতৃবৃন্দের বিরুদ্ধে কয়েক হাজার মিথ্যা মামলা, সংখ্যালঘু ও আওয়ামী লিগ নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন, হত্যা, নৈরাজ্য, মানবাধিকার লঙ্ঘন করে চলছে। বাংলাদেশে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই।

তাঁরা বলেন, 'আমরা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করি। কিন্তু আমাদের পরিবারের সদস্যরা বাংলাদেশে আছেন, ওখানে আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। বাংলাদেশে আমাদের পরিবারের অনেক সদস্যকে হত্যা করা হয়েছে। বিনা কারণে গ্রেফতার করা হচ্ছে। আমাদের সম্পত্তি লুট করা হচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, সংখ্যালঘুদের ও আওয়ামী লিগ নেতা-কর্মীদের গ্রেফতার, নির্যাতন, হত্যা বন্ধ এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা অভিলম্বে প্রত্যাহার করার জন্য বাংলাদেশে  সাম্প্রদায়িক অপশক্তির সরকারের উপর চাপ সৃষ্টি করুন।'

উল্লেখ্য, এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের শেষ পর্যায়ে ছিল বক্তব্য পর্ব। এতে সভাপতিত্ব করেন, সুইজারল্যান্ড আওয়ামী লিগের সভাপতি জমাদার নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন সুইজারল্যান্ড আওয়ামী লিগের সাধারণ সম্পাদক শ্যামল খান। প্রধান অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লিগের সভাপতি এম নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লিগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান। ভাষণ দেন সুইজারল্যান্ড, ইতালি, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মান, স্পেন, গ্রীস, পর্তুগাল, অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, হল্যান্ড, মাল্টা, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ক্রোয়াশিয়া আওয়ামী লিগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।


```