Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, বিপর্যয় মোকাবিলায় নেমেছে সিভিল ও সেনা দমকল

ঢাকায় দমকল বাহিনীর ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন দমকলের ১৪ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।‌ অন্যদিকে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে সেনা এবং নৌসেনার দমকল বাহিনীও আগুন নিয়ন্ত্রণের কাজে ঝাঁপিয়েছে। ‌

ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, বিপর্যয় মোকাবিলায় নেমেছে সিভিল ও সেনা দমকল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 18 October 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। বেলা আড়াইটা নাগাদ আগুন লাগার ঘটনাটি কার্গো স্টাফদের নজরে আসে। একটি সূত্র জানিয়েছে বিদেশি কুরিয়ার কোম্পানির পার্সেল রুম গুলিতে আগুন লেগেছে। ‌

ঢাকায় দমকল বাহিনীর ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন দমকলের ১৪ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি।‌ অন্যদিকে সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর জানিয়েছে সেনা এবং নৌসেনার দমকল বাহিনীও আগুন নিয়ন্ত্রণের কাজে ঝাঁপিয়েছে। ‌ সব পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে বিমান চলাচল স্বাভাবিক রাখা যায়। ঢাকার ওই বিমানবন্দর থেকে দৈনিক শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট উঠানামা করে। ‌হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মহম্মদ মাসুদুল হাসান মাসুদ জানান, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। চেষ্টা করা হচ্ছে যাতে তা ছড়িয়ে না পড়ে। ‌এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।


```