বিশেষ পারদর্শী তারিক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভাজন। কলকাতায় এসে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজ করে চলেছেন। তাঁর এই কাজের প্রতি সম্মান জানিয়ে এপারের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাঁকে পুরস্কৃত করেছে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িকতার নানা দৃষ্টান্ত এপারের মানুষের সামনে তুলে ধরছেন তিনি।

মহম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন )।
শেষ আপডেট: 16 October 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ পেয়েছেন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব মহম্মদ তারিকুল ইসলাম ভূঁইয়া। তিনি তারিক চয়ন নামেই বেশি পরিচিত। এই পদে যোগদানের আগে তিনি বাংলাদেশের একজন নামজাদা সাংবাদিক ছিলেন।কূটনৈতিক, রাজনৈতিক ও প্রশাসনিক সাংবাদিকতায় বিশেষ পারদর্শী তারিক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অত্যন্ত ঘনিষ্ঠ ও স্নেহভাজন। কলকাতায় এসে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রদেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজ করে চলেছেন। তাঁর এই কাজের প্রতি সম্মান জানিয়ে এপারের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাঁকে পুরস্কৃত করেছে। বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি এবং অসাম্প্রদায়িকতার নানা দৃষ্টান্ত এপারের মানুষের সামনে তুলে ধরছেন তিনি।
ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, ২০২৫ গ্লোবাল (অস্ট্রেলিয়া/নেপাল) এবং এক্সিটো ইভেন্টস, অস্ট্রেলিয়া এই পুরস্কার দিয়েছে। ১৪ অক্টোবর দ্য ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস (আইইএ) মালয়েশিয়া কুয়ালালামপুরের লিংকন ইউনিভার্সিটি কলেজে অনুষ্ঠানের আয়োজন করেছিল। বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল অনুষ্ঠানের আয়োজক। তারিক চয়নের হয়ে পুরস্কার গ্রহণ করেছেন, বাংলা প্রেসক্লাব মালয়েশিয়া’র সদস্য সচিব আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আপটিমেজ গ্লোবালের সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক আনুজা আচার্য। প্রধান অতিথি হিসেবে ছিলেন লিংকন ইউনিভার্সিটি কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা দাতো (অ্যাম্বাসেডর) ড. মোহদ ইউসফ এ. বাকর। মোট ১১টি দেশের বিশিষ্ট যুব আইকন, শিক্ষাবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্বদের মধ্যে ২২ জনকে এবছর পুরস্কৃত করা হয়েছে। শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, সমাজসেবা ও উদ্ভাবন খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়।
অন্য পুরস্কারপ্রাপ্তরা হলেন – মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাটনিস গ্রিফিথস, ফিলিপান্সের ড. আর্থার আমোরা ক্রুজাদা, ভারতের আরোহী শ্রীবাস্তব, ড. শুভম কুমার আগরওয়াল, জনক খাকুরেল, সাজান কাসপাল, কামাল খানাল এবং চন্দ্র নারায়ণ মণ্ডল,নেপালের রজত কে. শ্রেষ্ঠা ও রামোজি রাম, যুক্তরাষ্ট্রের জেমস লামন্ট ডান, যুক্তরাজ্য আলজেরিয়ার ফেলিসিয়া কেহলি।