Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

বাংলাদেশে‌ গ্রেফতার হওয়া সেনাকর্তাদের জন্য ক্যান্টনমেন্টেই বিশেষ কারাগার গঠন করল সরকার

গত সপ্তাহে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই তালিকায় অবসরপ্রাপ্ত এবং কর্মরত মিলিয়ে ২৫ জন সেনাকর্তা নাম রয়েছে। ‌ তাদের ১৫ জন বর্তমানে বাহিনীতে কর্মরত অভিযুক্ত অফিসারদের মধ্যে কর্নেল থেকে মেজর জেনারেল পদমর্যাদার অফিসারেরা রয়েছেন।

বাংলাদেশে‌ গ্রেফতার হওয়া সেনাকর্তাদের জন্য ক্যান্টনমেন্টেই বিশেষ কারাগার গঠন করল সরকার

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 October 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে ১৫ জন সেনাকর্তাকে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ‌তাদের আর পাঁচজন আসামির মত দেশের সাধারণ কারাগারে রাখা হবে না। ফাকা সেনানিবাস এর ভেতরে একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। ‌ তবে তাদের সেনা আইনে নাকি ফৌজদারি দণ্ডবিধি মেনে সাধারণ আদালতে বিচার হবে এই বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।

গত সপ্তাহে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনা সহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই তালিকায় অবসরপ্রাপ্ত এবং কর্মরত মিলিয়ে ২৫ জন সেনাকর্তা নাম রয়েছে। ‌ তাদের ১৫ জন বর্তমানে বাহিনীতে কর্মরত অভিযুক্ত অফিসারদের মধ্যে কর্নেল থেকে মেজর জেনারেল পদমর্যাদার অফিসারেরা রয়েছেন। শনিবার কর্মরত ১৫ অফিসার কে হেফাজতের হওয়ার কথা জানিয়েছে সেনাবাহিনী।

অপরাধ ট্রাইব্যুনালের চিত্র তাজুল ইসলাম ইতিমধ্যে জানিয়েছেন সেনাবাহিনীতে কর্মরত হলেও অভিযুক্ত অফিসারদের বিচার ১৯৭৩ সালের বাংলাদেশ আন্তর্জাতিক ডায়মন্ডলের আইনের আধারেই হতে হবে। সেনাবাহিনীর একাংশ প্রথম থেকে চেষ্টা চালাচ্ছে পেনা আইনে তাদের বিচার করার। আইনজীবীদের বড় অংশের অভিমত সাধারণ দেশবাসীর ওপর সংঘটিত অপরাধের বিচার সাধারণ ফৌজদারী আদালতে হওয়া উচিত। বাহিরিতে কোন অপরাধ করলে তার বিচার সেনা আদালতে হতে পারে। ‌ তবে বিশেষ কারাগার গঠনের বিষয়টি সংশ্লিষ্ট সব মহল কেই অবাক করেছে। বাংলাদেশে অতীতেও সেনাবাহিনীর বহু সদস্যের বিচার হয়েছে এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয় কয়েকজনকে। কিন্তু তারা সাধারণ কারাগারেই ছিলেন। ‌

বিশেষ আদালত গঠন নিয়ে দুটি মতামত পাওয়া যাচ্ছে একটি মত হল সংশ্লিষ্ট সেনাকর্তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা, যা সাধারণ কারাগারে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেশি। ও দ্বিতীয় মূর্তি হল সাধারণ কারাগার থেকে দ্রুত সেনাকর্তারা পালিয়ে যেতে পারেন।


```