Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'উনি প্রধানমন্ত্রী হবেন সেটা আপনি জানেন?' রাহুলকে নিয়ে 'ভবিষ্যৎদ্রষ্টার' আবদারে অবাক বম্বে আদালত

হিন্দুত্ববাদী চিন্তাবিদ বীর সাভারকরকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মন্তব্যের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় মঙ্গলবার বম্বে হাইকোর্টে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়।

'উনি প্রধানমন্ত্রী হবেন সেটা আপনি জানেন?' রাহুলকে নিয়ে 'ভবিষ্যৎদ্রষ্টার' আবদারে অবাক বম্বে আদালত

রাহুল গান্ধী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 July 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: হিন্দুত্ববাদী চিন্তাবিদ বীর সাভারকরকে নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) মন্তব্যের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় মঙ্গলবার বম্বে হাইকোর্টে (Bombay High Court) অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। এক ব্যক্তিগত আবেদনকারী চেয়েছিলেন, আদালত যেন রাহুল গান্ধীকে নির্দেশ দেয়, তিনি তাঁর (আবেদনকারীর) আবেদনের বিষয়বস্তু নিজে পড়েন।

এই অনুরোধ শুনে বিচারপতিরা রীতিমতো চমকে গিয়ে বলেন, "আপনার আবেদনের মূল দাবি হল, তাঁকে (রাহুল গান্ধীকে) বাধ্য করা হোক আপনার আবেদন পড়তে? আদালত কীভাবে কাউকে কোনও আবেদন পড়তে বাধ্য করতে পারে?"

উত্তরে আবেদনকারী বলেন, "তিনি হলেন বিরোধী দলের নেতা (LOP)। তার পরও বিভ্রান্তি সৃষ্টি করছেন। যদি রাহুল প্রধানমন্ত্রী হয়ে যান, তাহলে তো দেশ জুড়ে অস্থিরতা সৃষ্টি হবে।"

এই মন্তব্যে আদালত কড়া প্রতিক্রিয়া দিয়ে জানায়, "আপনি জানেন উনি প্রধানমন্ত্রী হবেন? আমরা তো জানি না!"

ঘটনায় আদালতে হাস্যকর মুহূর্ত তৈরি হতে সময় লাগেনি। আবেদনকারীকে কার্যত ভর্ৎসনা করে শেষে জানিয়ে দেওয়া হয়, আদালত এমন কোনও নির্দেশ দিতে পারে না যা বাস্তবায়নযোগ্য নয় বা যুক্তিসঙ্গত নয়। 

এই ঘটনায় রাজনৈতিক বিতর্কের আবহে এক অনন্য নজির তৈরি করল বিচারপতির সংযত ও যুক্তিনিষ্ঠ মন্তব্য।


```