রতন রাজন নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্ট আদতে ফেক। তার প্রমাণ দিল কংগ্রেস।

ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 5 July 2025 18:56
দ্য ওয়াল ব্যুরো: বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে মহিলা ভোটারদের আকর্ষণ করতে একাধিক কৌশল নিয়েছে রাজনৈতিক দলগুলি। এই প্রেক্ষাপটেই 'প্যাডম্যান' সিনেমায় অনুপ্রাণিত হয়ে উদ্যোগ নেয় কংগ্রেস। ‘প্রিয়দর্শিনী উড়ান যোজনা,’প্রকল্পে রাজ্যের পাঁচ লক্ষেরও বেশি মহিলাকে স্যানিটারি প্যাড বিতরণ করার কাজ শুরু হয়। এই নিয়েই শুরু হয় তীব্র বিতর্ক। এই প্যাডে রাহুল গান্ধীর ছবি ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয় এবং সেই ছবি নিয়েই মাঠে নামে বিজেপি। শুক্রবার এই নিয়ে তোলপাড় হলেও শনিবার বিতর্কে জল ঢালল কংগ্রেস।
রতন রাজন নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্ট আদতে ফেক। তার প্রমাণ দিল দিল্লি। দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে স্পষ্ট দেখা যায়, যে প্যাড বিতরণ করা হয়েছে, তার বাইরে রাহুল গান্ধীর ছবি থাকলেও ভিতরে অর্থাৎ প্যাডে কোনও ছবি নেই। সেই বিষয়টি ভিডিও করেও দেখান কংগ্রেস নেত্রী অলকা লাম্বা।
सैनिटरी पैड को लेकर झूठ बोल रही BJP
सच जान लीजिए 👇 pic.twitter.com/qqvvhMUg4E— Congress (@INCIndia) July 5, 2025
এরপর একের পর এক ছবি-ভিডিও সামনে আসতে থাকে, যেখানে দেখা যায়, কংগ্রেসের বিলি করা কোনও ন্যাপকিনের প্যাকেটের ভিতর কোনও প্যাডেই রাহুলের ছবি নেই। যে ব্যক্তি মহিলা সেজে ভিডিও করেছিলেন ও 'মিথ্যা' দাবি করেছিলেন, তিনি আদতে রাহুল গান্ধীর ছবি প্রিন্ট করে নিজে বসিয়েছিলেন বলে দাবি করে কংগ্রেসের এক সমর্থক। রতন রাজনকে কাঠগড়ায় তুলে তিনি সরাসরি পদক্ষেপের আবেদন করেন কংগ্রেসের কাছে।
.@RatanRanjan_ printed LoP Rahul Gandhi's picture on a sanitary pad & made a video to defame him and the Congress party.
There should be a proper legal action against him and he should be behind bars asap. @UdayBhanuIYC @INCIndia @IYCLegalCell pic.twitter.com/9pMgOlpvDT— Mohit Chauhan (@mohitlaws) July 5, 2025
এনিয়ে কংগ্রেস ঠিক পদক্ষেপ করতে চলেছে, তা অবশ্য এখনও জানা যায়নি। এনিয়ে শীর্ষ নেতৃত্বের মতামতও পাওয়া যায়নি এপর্যন্ত।
এই প্রকল্পটি মূলত মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই নেওয়া হয়েছে। পাশাপাশিই এটি কংগ্রেসের একটি বৃহত্তর মহিলা-কেন্দ্রিক নির্বাচনী প্রচারেরও অঙ্গ। তাই প্যাডের প্যাকেটে কেবল রাহুল গান্ধীর ছবি নয়, কংগ্রেসের একটি নির্বাচনী প্রতিশ্রুতিও ছাপা রয়েছে। লেখা আছে, অবহেলিত পরিবারের মহিলাদের জন্য প্রতি মাসে ২৫০০ টাকার আর্থিক সাহায্যের কথা।
इतना अंदर तक प्रचार पैडमैन।#BiharElections2025 pic.twitter.com/mn5kfFLB6y
— Ratan Ranjan (@RatanRanjan_) July 5, 2025
এনিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী টুইট করে লেখেন, 'বিহারের মহিলাদের অপমান রাহুল গান্ধীর ছবি থাকা স্যানিটারি প্যাড। কংগ্রেস আসলে নারী-বিরোধী দল! বিহারের মহিলারা কংগ্রেস ও আরজেডিকে উপযুক্ত জবাব দেবে।'
যদিও এই ছবি বা গোটা বিষয়টাই যে ফেক তা বুঝিয়ে দিল কংগ্রেস।