Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

গভীর রাতে লং ড্রাইভে! তরুণীকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণ, দেখেও কিছু করতে পারলেন না হবু স্বামী

একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। ঘটনাস্থলে আসা গাড়িটির তথ্য মিললে বাকিদেরও শীঘ্রই ধরা সম্ভব হবে।

গভীর রাতে লং ড্রাইভে! তরুণীকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণ, দেখেও কিছু করতে পারলেন না হবু স্বামী

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 February 2026 16:55

দ্য ওয়াল ব্যুরো: গভীর রাতের লং ড্রাইভ বদলে গেল দুঃস্বপ্নে! হবু স্বামীর সামনেই গণধর্ষণের শিকার তরুণী (Woman gangraped in Assam)। পথ আটকে গাড়ি থেকে টেনে নামিয়ে নির্যাতন চালায় একদল যুবক। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মাত্র একজনকে। ঘটনাটি ঘটেছে গত ১৯ ফেব্রুয়ারি অসমের শিলচর বাইপাসে (Silchar bypass)।

নির্যাতিতা জানিয়েছেন, ঘটনার রাতে তিনি তাঁর হবু স্বামীর সঙ্গে লং ড্রাইভে (Long Drive) বেরিয়েছিলেন। চেংকুড়ি রোড এলাকায় যুবক গাড়ি থামিয়ে বাইরে বেরোন, তরুণী ছিলেন গাড়িতেই। ঠিক সেই সময় একটি অন্য গাড়িতে চড়ে কয়েকজন যুবক এসে তাঁদের গাড়ি আটকে দেয়। তরুণীর অভিযোগ, হঠাৎই তাঁরা জোর করে টেনে নামিয়ে কিছু দূরে নিয়ে যায়, এদিকে যুবককে শক্ত করে ধরে রাখে।

হবু স্বামীর চোখের সামনেই গণধর্ষণ করা হয় তরুণীকে (gangraped in front of her fiancé)। তিনি চিৎকার করলেও কেউ সাহায্যর জন্য এগিয়ে আসেনি। ওই সময়েই অভিযুক্তেরা যুগলের কাছ থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালায় বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা।

ঘটনার পর তাঁরা সোজা শিলচর সদর থানায় পৌঁছে অভিযোগ জানান (Allegation of Rape)। পুলিশ জানিয়েছে, একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের সন্ধানে তল্লাশি চলছে। ঘটনাস্থলে আসা গাড়িটির তথ্য মিললে বাকিদেরও শীঘ্রই ধরা সম্ভব হবে।

অন্যদিকে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা (medical examination) করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তদন্ত আরও দ্রুত হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে দম্পতির কাছ থেকে ছিনিয়ে নেওয়া ১০ হাজার টাকার অভিযোগও যাচাই করা হচ্ছে।

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, রাতে ওই বাইপাস রোডে পুলিশের টহল বাড়ানো প্রয়োজন। বিশেষত শহরের প্রান্তিক এলাকায় বাইপাস বা নির্জন রাস্তায় নিরাপত্তা জোরদার না হলে এমন ঘটনা আরও বাড়তে পারে বলে উদ্বেগ জানিয়েছেন অনেকে।

পুলিশ জানিয়েছে, তরুণীর বয়ান, সিসিটিভি ফুটেজ এবং গাড়ির তথ্য ধরে খুব দ্রুতই পুরো চক্রকে শনাক্ত করে গ্রেফতার করা হবে। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।


```