Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

এবার ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে? সীতার বাজেট কি খুশি করবে প্রবীণ ও গিন্নিদের?

গত বছর নতুন কর জমানায় (New Tax Regime) বার্ষিক ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত করমুক্ত করার পর, এবার করদাতারা জানতে চাইছেন— এই ছাড় কি আরও বাড়বে?

এবার ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত হবে? সীতার বাজেট কি খুশি করবে প্রবীণ ও গিন্নিদের?

আয়কর স্ল্যাবে কী বদল আসতে পারে? ঝুঁকি নিতে পারেন নির্মলা সীতারামন! ছবি এআই দিয়ে তৈরি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 27 January 2026 15:21

দ্য ওয়াল ব্যুরো: Budget Expectation 2026: কেন্দ্রীয় বাজেট ২০২৬ (Union Budget 2026) দরজায় বেল বাজাচ্ছে। আর তার সঙ্গেই আয়কর নিয়ে নতুন করে আশা-আলোচনা শুরু হয়েছে। গত বছর নতুন কর জমানায় (New Tax Regime) বার্ষিক ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত করমুক্ত করার পরএবার করদাতারা জানতে চাইছেন— এই ছাড় কি আরও বাড়বে? আয়কর স্ল্যাবে (Income Tax Slab) কী বদল আসতে পারেআর সবচেয়ে বড় প্রশ্নপুরনো কর কাঠামোর জমানা (Old Tax Regime) কি ধাপে ধাপে তুলে দেওয়া হবে? এই সবকটি সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে চাকরিজীবী মধ্যবিত্তদের উপর।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (FM Nirmala Sitharaman) আগামী ১ ফেব্রুয়ারি টানা নবমবার বাজেট পেশ করবেন। এটি হবে তৃতীয় মোদী সরকারের (Modi 3.0 Government) তৃতীয় পূর্ণাঙ্গ বাজেট। গতবছর বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় স্বস্তি দিয়েছিল সরকার। নতুন কর কাঠামোয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় পুরোপুরি করমুক্ত করা হয়েছিল (Rs 12 Lakh Tax Free)। তারপর থেকেই এ বছরের বাজেট নিয়ে প্রত্যাশা আরও বেড়েছে।

চাকরিজীবী ও প্রবীণ নাগরিকরা কী চাইছেন

চাকরিজীবীদের (Salaried Taxpayers) একাংশ চাইছেনপুরনো কর জমানায় (Old Tax Regime Benefits) ন্যূনতম ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হোক এবং সাধারণ ছাড় (Standard Deduction) আরও বাড়ুক। অন্যদিকেনতুন কর কাঠামোয় থাকা করদাতারা চাইছেন আয়কর স্ল্যাব আরও ঢিলে হোক। বিশেষ করে সর্বোচ্চ ৩০ শতাংশ করের স্তরটি বার্ষিক ৩০ লক্ষ টাকা পর্যন্ত তোলা হোক।

অনেক করদাতা আবার চাইছেনকম করের হারের সুবিধা নিতে গিয়েও যেন জনপ্রিয় ছাড়গুলো বজায় থাকে। যেমন সেকশন ৮০সি (Section 80C), ৮০ডি (Section 80D) বা গৃহঋণের সুদে ছাড় (Home Loan Interest Deduction)। শেয়ার ও মিউচুয়াল ফান্ডে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ক্যাপিটাল গেইনস ট্যাক্স (LTCG Tax) কমানোর দাবিও জোরাল হয়েছে এ বছর।

প্রবীণ নাগরিকদের (Senior Citizens Tax Relief) আশা, করমুক্ত আয়ের সীমা বাড়ানোস্বাস্থ্যবিমার প্রিমিয়ামে বেশি ছাড় এবং ব্যাঙ্কে দীর্ঘমেয়াদি জমা ও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের উপর কর ছাড় বাড়ানো। পেনশনভোগীদের জন্য আয়কর রিটার্ন দাখিলের (ITR Filing Simplification) পদ্ধতি আরও সহজ করার দাবিও রয়েছে।

বাড়ি কেনা ও মহিলাদের প্রত্যাশা

বাড়ি কেনার সঙ্গে যুক্ত করদাতারা চাইছেনগৃহঋণের সুদের উপর সেকশন ২৪(বি) (Section 24b Deduction) অনুযায়ী যে ছাড় পাওয়া যায়তা বাড়ানো হোক। বাড়ির দাম ও ইএমআই (Home Loan EMI) বেড়ে যাওয়ায় এই দাবি জোরালো হচ্ছে। প্রথমবার বাড়ি কেনা এবং মহিলা ক্রেতাদের জন্য (Women Homebuyers) আলাদা কর ছাড় দেওয়ার কথাও শোনা যাচ্ছে।

মহিলা করদাতারা (Women Taxpayers) চাইছেন বেশি রিবেটবিশেষ ছাড় এবং দীর্ঘমেয়াদি সঞ্চয় ও বিনিয়োগে বাড়তি সুবিধাযাতে কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়ে।

বেশি ডিডাকশনএলটিসিজি ছাড় ও সহজ আইটিআর

সব আয়ের করদাতারাই চাইছেন সারচার্জ (Surcharge) ও সেস (Cess Burden) নিয়ে যুক্তিসংগত বদল। ক্যাপিটাল গেইনস ট্যাক্স (Capital Gains Tax) নিয়ে পরিষ্কার নিয়ম এবং কম হার। এর পাশাপাশি করদাতাদের সবচেয়ে বড় চাওয়া হল ঝামেলামুক্ত নিষ্পত্তি। কম নোটিসদ্রুত রিফান্ড (Refunds), আরও ভালো প্রি-ফিল্ড আইটিআর ডেটা— এই বিষয়গুলো বাজেট ২০২৬-এ গুরুত্ব পেতে পারে।

নতুন কর জমানায় ১৫ লক্ষ টাকা করমুক্ত হবে কি?

১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করার পর অনেকেই আশা করছেনবাজেট ২০২৬-এ (Budget 2026 Expectations) নতুন কর কাঠামোয় এই সীমা ১৫ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে। বিশেষজ্ঞদের মতেএতে মধ্যবিত্তদের হাতে খরচের টাকা বাড়বে এবং বাজারে খরচও বাড়বে। যদিও সরকারের আর্থিক চাপ (Fiscal Constraints) এই সিদ্ধান্তের পথে বড় বাধা হতে পারে। তবু বাজেটে যদি এ নিয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়তা হবে বড় চমক।

মধ্যবিত্তরা কি আরও স্বস্তি পাবেন?

মধ্যবিত্ত করদাতারা (Middle Class Tax Relief) চাইছেনমুদ্রাস্ফীতির (Inflation Impact) কথা মাথায় রেখে আয়কর স্ল্যাব নতুন করে সাজানো হোক। গত বছর কিছু বদল হলেও, নিত্যপণ্যের দাম বাড়ায় আরও অদলাবদলি জরুরি বলে মত অনেকের। এছাড়া সেকশন ৮৭এ (Section 87A Rebate) নিয়ে প্রত্যাশা রয়েছে। নতুন জমানায় এই রিবেট ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করা হয়েছিলযা ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এখন জল্পনা চলছেএই ছাড়ের সীমা আরও বাড়তে পারে কি না। এতে উচ্চ আয়ের চাকরিজীবীরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

নজর বাজেটের দিকেই

বাজেট ২০২৫–২৬-এ ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করমুক্ত করা ছিল বহু বছরের মধ্যে মধ্যবিত্তদের জন্য সবচেয়ে বড় স্বস্তি। তাই বাজেট ২০২৬ নিয়ে প্রত্যাশাও তুঙ্গে। এখন দেখারসরকার এই ছাড় আরও বাড়ায় কি না। নাকি কর কাঠামোকে আরও সহজ ও স্থিতিশীল করার পথেই হাঁটে। ১ ফেব্রুয়ারির দিকে তাকিয়ে এখন করদাতাদের একটাই আশা— আরও স্বস্তিকম ঝামেলা এবং হাতে বেশি টাকা।


```