Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বেঙ্গালুরুর রাস্তা-ঘাটে ড্যাবড্যাব করে তাকিয়ে আছেন মহিলা, পোস্টারের এই রহস্যময়ী কে?

শাড়ি পরা এক তরুণী, ড্যাব ড্যাবে দু’টি চোখ কপালে (Viral Image) তুলে বিস্ময়ের ভঙ্গিতে তাকিয়ে আছেন। কে তিনি?

বেঙ্গালুরুর রাস্তা-ঘাটে ড্যাবড্যাব করে তাকিয়ে আছেন মহিলা, পোস্টারের এই রহস্যময়ী কে?

রাস্তা-ঘাটে ছড়িয়ে থাকা এই পোস্টারের রহস্যময়ী কে?

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 6 January 2026 19:59

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরু বা কর্নাটকের (Bengaluru) অন্য কোনও শহরের রাস্তায় চলতে গিয়ে অনেকেই হয়তো খেয়াল করেছেন—নির্মীয়মাণ বাড়ি বা বহুতলের গায়ে ঝোলানো একটি অদ্ভুত পোস্টার (Woman Poster)। শাড়ি পরা এক তরুণী, ড্যাবড্যাবে দু’টি চোখ কপালে (Viral Image) তুলে বিস্ময়ের ভঙ্গিতে তাকিয়ে আছেন। কে তিনি? কেনই বা প্রায় সব বাড়িতে তাঁর ছবি ঝুলছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের এক তরুণীর হাত ধরে। বেঙ্গালুরুতে থাকেন তিনি, এক্স-এ তাঁর পরিচয় @unitechy নামে। কর্নাটকের (Karnataka) বিভিন্ন জায়গায় যাতায়াতের সময় বারবার ওই একই মুখের পোস্টার চোখে পড়ায় কৌতূহলী হয়ে ওঠেন তিনি। গুগল লেন্সে খুঁজেও কোনও উত্তর না পেয়ে শেষ পর্যন্ত ছবি-সহ প্রশ্ন ছুড়ে দেন সোশ্যাল মিডিয়ায়, “কর্নাটকে যেখানে যেখানে বাড়ি তৈরি হচ্ছে, প্রায় সেই সব বাড়িতে এই মহিলার ছবি দেখি (Viral Big-Eyed Mystery)। উনি কে?”

৫ জানুয়ারি করা সেই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কয়েক দিনের মধ্যেই ভিউ ছাড়ায় ৩২ লক্ষের গণ্ডি। শুরু হয় জল্পনা। কেউ বলেন, এটি ‘নজরবাট্টু’, অশুভ শক্তি বা নজর লাগা ঠেকানোর প্রতীক। কারও মতে, এটি আসলে ‘দৃষ্টি গোম্বে’, কর্নাটকের লোকাচারে ব্যবহৃত এক ধরনের নজর-কবচ, যদিও সাধারণত তা ভয়ংকর মুখ বা লাল জিভ বের করা অবয়বে দেখা যায়।

কেউ আবার মজা করে লেখেন, “এটা চোর ধরার ডেমোনিক সিগিল।” তবে কৌতূহলের জবাব মেলে প্রযুক্তির হাত ধরেই। এক জন ব্যবহারকারী এআই প্ল্যাটফর্মে খোঁজ করে জানান, পোস্টারে থাকা মহিলা কর্নাটকের ইউটিউবার নিহারিকা রাও। ২০২৩ সালে তাঁর একটি ভিডিওর বিস্ময়ভরা মুখের অভিব্যক্তি সোশ্যাল মিডিয়ায় মিম হয়ে ছড়িয়ে পড়ে। সেই মিমই এখন নির্মাণস্থলে ঝুলছে, শনিদেবের শ্যেন দৃষ্টি থেকে বাঁচতে।

এখন বেঙ্গালুরু এবং কর্নাটকের বিভিন্ন বাজার, রাস্তা, নির্মীয়মাণ বাড়িতে আরও বেশি করে দেখা যাচ্ছে সেই বড় বড় চোখের মুখ। নেটদুনিয়ায় বিস্ময় কাটলেও বাস্তবে এই ‘রহস্যময়ী’ ইতিমধ্যেই শহরের এক নতুন চেনা ছবি হয়ে উঠেছেন।


```