হাসপাতাল সূত্রে খবর, সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi health update) অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধ দেওয়া হচ্ছে। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন।

শেষ আপডেট: 6 January 2026 18:49
দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি করতে হয়েছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi hospitalised), মঙ্গলবার একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে আসে। বর্ষীয়ান এই নেত্রীর (Congress leader sonia gandhi)) কী হয়েছে, তা নিয়ে চিন্তিত ছিল ওয়াকিবহাল মহল। সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে (Sir Ganga Ram Hospital) ভর্তি করা হয়। এখন কেমন আছেন তিনি (sonia gandhi health update), জানিয়েছেন চিকিৎসক।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোনিয়া গান্ধীকে অ্যান্টিবায়োটিক (antibiotic) ও অন্যান্য সহায়ক ওষুধ দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় তিনি ভাল সাড়া দিচ্ছেন।
একই সঙ্গে আরও এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে হাসপাতালের এক আধিকারিক জানিয়েছেন, এটি মূলত একটি রুটিন ভর্তি। তাঁকে একজন চেস্ট ফিজিশিয়ানের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই আধিকারিক আরও জানান, সোনিয়া গান্ধীর দীর্ঘদিনের ক্রনিক কাশির সমস্যা রয়েছে, এবং সে কারণেই তিনি নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে আসেন।
উল্লেখ্য, কংগ্রেসের বর্ষীয়ান নেত্রী গত মাসেই ৭৯ বছরে পা দিয়েছেন।
চিকিৎসকরা কী বলছেন?
স্যার গঙ্গা রাম হাসপাতালের চেয়ারম্যান অজয় স্বরূপ জানান, বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার পর চিকিৎসকরা দেখেছেন যে ঠান্ডা আবহাওয়া ও দিল্লির খারাপ বায়ুগুণের প্রভাবে সোনিয়া গান্ধীর ব্রঙ্কিয়াল অ্যাজমা সামান্য বেড়েছে। মূলত এই কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে অজয় স্বরূপ বলেন, “তিনি শ্বাসকষ্ট অনুভব করছিলেন। পরীক্ষা করে দেখা যায়, ঠান্ডা আবহাওয়া ও দূষণের সম্মিলিত প্রভাবে তাঁর ব্রঙ্কিয়াল অ্যাজমা কিছুটা বেড়েছে। সতর্কতার কারণে তাঁকে পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল।”
তিনি আরও জানান, কংগ্রেস সাংসদ চিকিৎসায় ভাল সাড়া দিলেও, ক্লিনিক্যাল অগ্রগতির উপর ভিত্তি করেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
“এই মুহূর্তে তাঁর অবস্থা একেবারে স্থিতিশীল। তিনি চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন এবং অ্যান্টিবায়োটিক ও অন্যান্য সহায়ক ওষুধে রাখা হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উন্নতি দেখে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সম্ভবত এক বা দু’দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে,” বলেন অজয় স্বরূপ।
আগেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নেত্রীকে
এর আগেও চলতি বছরের জুন ২০২৫-এ গুরুতর পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় চার দিন পর তাঁকে ছুটি দেওয়া হয়। একই মাসে তিনি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে একটি রুটিন স্বাস্থ্যপরীক্ষাও করান।