দীর্ঘদিন ধরেই কাশির সমস্যায় ভুগছেন ৭৮ বছরের সোনিয়া গান্ধী। সেই কারণে রুটিন চেকআপের জন্য প্রায়ই তাঁকে হাসপাতালে যেতে হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় কাশি আরও বেড়ে যায়।
.jpg.webp)
সোনিয়া গান্ধী
শেষ আপডেট: 6 January 2026 12:55
দ্য ওয়াল ব্যুরো: ফের অসুস্থ সোনিয়া গান্ধী। সোমবার সন্ধ্যায় তাঁকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে (Sonia Gandhi admitted to hospital)। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল। আপাতত তাঁদের পর্যবেক্ষণে চিকিৎসা চলবে কংগ্রেস নেত্রীর।
সূত্রে খবর, দিল্লির বাতাসের দূষণের কারণেই অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। একজন চেস্ট স্পেশালিস্টের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, উদ্বেগের কোনও কারণ নেই।
দীর্ঘদিন ধরেই কাশির সমস্যায় ভুগছেন ৭৮ বছরের সোনিয়া গান্ধী (Sonia Gandhi health condition)। সেই কারণে রুটিন চেকআপের জন্য প্রায়ই তাঁকে হাসপাতালে যেতে হয়। কিন্তু সোমবার সন্ধ্যায় কাশি আরও বেড়ে যায়। দিল্লির চরম দূষণের কারণে তাঁর শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা আরও বেড়ে গেছে বলেই চিকিৎসকদের ধারণা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর কিছু স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।
কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। দু’বার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে ওঠার পরও দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো সমস্যা তাঁকে মাঝেমধ্যেই ভোগায়। গত বছর শিমলায় ছুটি কাটাতে গিয়ে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখনও তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দিল্লির হাসপাতাল সূত্রের দাবি, এবার তেমন কোনও গুরুতর সমস্যা দেখা যায়নি। তবে বয়সজনিত অসুস্থতা এবং দীর্ঘদিনের ক্রনিক কাশির সমস্যার কারণে চিকিৎসকরা তাঁকে কিছুদিন পর্যবেক্ষণে রাখবেন। দরকার হলে আরও পরীক্ষা করা হবে।
বর্তমানে সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi admitted to hospital) বিশেষ কেয়ার ইউনিটে রাখা হয়েছে, যেখানে তাঁর শ্বাস-প্রশ্বাস, অক্সিজেন লেভেল ও হৃদ্স্পন্দনের মতো গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তিনি সাড়া দিচ্ছেন এবং আরামেই আছেন।