Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

খুনের পর নিকিতার অ্যাকাউন্ট খালি করে দেশে পালিয়ে আসেন! তরুণীর পরিবারের থেকেও টাকা চাইতেন অর্জুন

একই দিনে অভিযোগ দায়ের করার পরই অর্জুন তড়িঘড়ি করে ভারতে চলে আসেন। এই অস্বাভাবিক আচরণই তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়।

খুনের পর নিকিতার অ্যাকাউন্ট খালি করে দেশে পালিয়ে আসেন! তরুণীর পরিবারের থেকেও টাকা চাইতেন অর্জুন

নিকিতা হত্যাকাণ্ড

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 6 January 2026 11:22

দ্য ওয়াল ব্যুরো: মার্কিন যুক্তরাষ্ট্রে নিহত তরুণী নিকিতা গোদিশালার রহস্যমৃত্যুতে (Nikitha murder case) একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। পরিবারের অভিযোগ, নিকিতার প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মা (Accused Ex Boyfriend Arjun Sharma) খুনের আগে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় সাড়ে তিন হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.১৬ লক্ষ টাকা) বেআইনিভাবে তুলে নেয়। এরপরই তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসেন। মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সোমবার তামিলনাড়ুর বর্ডার এলাকা থেকে অর্জুনকে গ্রেফতার করা হয়।

নিকিথার বোন সরস্বতী আমেরিকায় ভারতীয় দূতাবাসে দেওয়া অভিযোগে জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই অরুণ নানা বাহানায় টাকা চাইতে থাকে। ২৭ ডিসেম্বর অর্জুন প্রথমে নিকিতার কাছ থেকে টাকা নেয়, পরে সরস্বতীর কাছেও আর্থিক সাহায্য চায়। নিকিতার (Indian woman killed in US) অনুরোধে তিনি মোট সাড়ে চার হাজার ডলার পাঠিয়েছিলেন। এর মধ্যে সাড়ে তিন হাজার ডলার ফেরত দিলেও বাকি ১ হাজার ডলার আর ফেরত দেয়নি।

সরস্বতীর দাবি, ২ জানুয়ারি অর্জুন আবার এক হাজার ডলার চান। কিন্তু আগের টাকা ফেরত না দেওয়ায় তিনি সাহায্য করতে অস্বীকার করেন। তাঁর অভিযোগ, পুরো ঘটনার সময়ই নিকিতা মানসিকভাবে চাপে ছিলেন, কিন্তু অর্জুনকে ভরসা করতেন বলে বিষয়টি পরিবারের কাছে খোলাখুলিভাবে বলতে পারেননি।

২ জানুয়ারি নিকিতার মিসিং ডায়রি করা হয়। অর্জুন তখন পুলিশকে জানিয়েছিলেন, তিনি নিকিতাকে শেষবার নিউ ইয়ার্স ইভ-এ দেখেছেন। কিন্তু পুলিশ সূত্রে জানা যায়, একই দিনে অভিযোগ দায়ের করার পরই অর্জুন তড়িঘড়ি করে ভারতে চলে আসেন। এই অস্বাভাবিক আচরণই তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়।

মার্কিন ফেডারেল সংস্থাগুলি অরুণের গতিবিধির ওপর নজর রাখে। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও তথ্য বিনিময়ের পর জানা যায়, অভিযুক্ত তামিলনাড়ুতে রয়েছে, এরপরই ইন্টারপোলের সাহায্য নিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

২৭ বছর বয়সি নিকিতা গোদিশালা পেশায় একজন ডেটা অ্যানালিস্ট ছিলেন, বেশ কিছু সময় ধরে মেরিল্যান্ডে থাকছিলেন তিনি। পরিবার জানিয়েছে, ভবিষ্যত নিয়ে অনেক স্বপ্ন ছিল নিকিতার। চাকরি করেই সেইসব করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর রহস্যমৃত্যুতে সব কল্পনা, স্বপ্ন মুহূর্তে ভেঙে গেল।  


```