Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তেজস্বী যাদব না দলেরই কেউ? ভোটের মুখেও বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে দোলাচলে কংগ্রেস

তেজস্বী যাদব এর আগেই স্পষ্ট করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা না হলে তারা ভোটে লড়বেন না। তবে কংগ্রেস এখনও পর্যন্ত তাঁকে জোটের মুখ হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়নি।

তেজস্বী যাদব না দলেরই কেউ? ভোটের মুখেও বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে দোলাচলে কংগ্রেস

তেজস্বী যাদব এবং রাহুল গান্ধী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 October 2025 21:29

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Elections) আর এক মাসও বাকি নেই। কিন্তু বিরোধী মহাজোট (Mahagatbandhan) এখনও মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। তেজস্বী যাদবের (Tejashwi Yadav) নেতৃত্বাধীন রাষ্ট্রীয় জনতা দল (RJD) ও কংগ্রেস (Congress) মিলে তৈরি জোটে চলছে অনিশ্চয়তা ও মতবিরোধ।

মঙ্গলবার কংগ্রেস নেতা উদিত রাজ (Udit Raj) বলেন, “তেজস্বী যাদব হয়তো আরজেডির মুখ্যমন্ত্রী প্রার্থী হতে পারেন, কিন্তু ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এখনও নির্ধারিত হয়নি।” তিনি আরও জানান, “ইন্ডিয়া ব্লকের (India Bloc) মুখ্যমন্ত্রী মুখ একযোগে ঠিক হবে। এখনই কারও নাম ঘোষণা করা হয়নি।”

তেজস্বী যাদব এর আগেই স্পষ্ট করে বলেছিলেন, মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা না হলে তারা ভোটে লড়বেন না। তবে কংগ্রেস এখনও পর্যন্ত তাঁকে জোটের মুখ হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়নি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিহারে বিরোধী শিবিরের মধ্যে তেজস্বী যাদবই একমাত্র মুখ, যিনি জনতা দল ইউনাইটেডের নীতীশ কুমারকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারেন। দু'বারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী ২০২০ সালের ভোটে ২৪৩ আসনের মধ্যে ৭৫টি আসন জিতেছিলেন, যা তাঁর নেতৃত্বের স্বীকৃতি হিসেবেই দেখা হয়।

তবে কংগ্রেসের অভ্যন্তরে অনেকেই চান, দল আরজেডির 'গৌণ অংশীদার' হিসেবে না থেকে স্বাধীনভাবে নিজের অবস্থান তৈরি করুক। জুনে দলের একাংশ জানিয়েছিল, কংগ্রেস এবার নিজস্ব শক্তিতে বিহারে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে।

গত অগস্ট মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) এই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেছিলেন, “ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ফল ভালই হবে।” পাশে বসেছিলেন তেজস্বী যাদব। বিজেপি তখনই দাবি করেছিল, জোটে ফাটল দেখা দিয়েছে।

যদিও দুই নেতা প্রকাশ্যে সৌহার্দ্য বজায় রাখছেন, তবু জোটের ভিতরে চাপা টানাপোড়েন স্পষ্ট। আরজেডি জানিয়েছে, মুখ্যমন্ত্রী পদে একমাত্র প্রার্থী তেজস্বী যাদবই। কংগ্রেস চাইলে সঙ্গে থাকতে পারে, না চাইলে আলাদা লড়াই করতে পারে — এই বার্তাই দিয়েছে আরজেডি।

নভেম্বরের ৬ ও ১১ তারিখে দু'দফায় বিহারে ভোট হবে। ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। এই নির্বাচনই ঠিক করবে, নীতীশ কুমার ও বিজেপির জোটের বিকল্প হিসেবে মহাগঠবন্ধন আদৌ শক্তিশালী বিকল্প হয়ে উঠতে পারে কিনা।


```