Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোনও 'বড়ভাই' নেই, বিহারের ভোটে বিজেপি-জেডিইউ সমান সিটে লড়তে পারে, ভাগ-বাটোয়ারা শুরু হয়ে গেল

সোমবারই নির্বাচন কমিশন ঘোষণা করেছে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election) দিনক্ষণ। দু’দফায় হবে ভোটগ্রহণ। প্রথম দফা ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। 

কোনও 'বড়ভাই' নেই, বিহারের ভোটে বিজেপি-জেডিইউ সমান সিটে লড়তে পারে, ভাগ-বাটোয়ারা শুরু হয়ে গেল

সমানে সমানে লড়বে বিজেপি-জেডিইউ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 October 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election Date) দিন ঘোষণা হওয়া মাত্রই আসন ভাগ-বাটোয়ারা শুরু হয়ে গেল। এনডিএ জোটের দুই বড় শরিক বিজেপি (BJP) এবং জেডিইউ-র (JDU) মধ্যে সমঝোতার নতুন ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, আসন বণ্টনে কোনও ‘বড়ভাই’ বলে কিছু থাকছে না (Bihar Election)। সমান সংখ্যক আসনে লড়তে চলেছে দুই দল। মোট ২৪৩টি আসনের মধ্যে বিজেপি ও জেডিইউ ২০৫টি আসনে সমানভাবে লড়বে বলে আলোচনা চলছে। বাকি ৩৮টি আসন যাবে ছোট শরিকদের ঝুলিতে।

আসন বণ্টন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিজেপির তরফে লোক জনশক্তি পার্টি (এলজেপি) প্রধান চিরাগ পাসোয়ানকে ২৫টি আসন, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) নেতা জিতনরাম মঞ্জিকে ৭টি আসন এবং রাষ্ট্রীয় লোক সমতা পার্টি (আরএলএম)-র প্রধান উপেন্দ্র কুশওয়াহাকে ৬টি আসন প্রস্তাব করা হয়েছে বলে সূত্রের খবর।

তবে চিরাগ পাসোয়ানের সঙ্গে আলোচনা এখনও চলছে। তাঁর দাবি, তাঁর দলের শীর্ষ নেতাদের জন্য কিছু নির্দিষ্ট কেন্দ্র বরাদ্দ করা হোক। যদি এলজেপি-র আসনসংখ্যা বাড়ে, তাহলে অন্য দুই ছোট শরিক মাঞ্জি ও কুশওয়াহার ভাগে কিছু আসন কমতে পারে। এনডিএ সূত্রে খবর, সেক্ষেত্রে বিজেপি তাঁদের রাজ্যসভা বা বিধান পরিষদে আসন দিয়ে ক্ষতিপূরণ করতে পারে।

এদিকে, সোমবারই নির্বাচন কমিশন ঘোষণা করেছে ২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election) দিনক্ষণ। দু’দফায় হবে ভোটগ্রহণ। প্রথম দফা ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। বর্তমান ২৪৩ আসনের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। ফলে এই ভোটই রাজ্যের ক্ষমতা হস্তান্তরের জন্য নির্ণায়ক হতে চলেছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ভোটে প্রায় ৭.৪ কোটি ভোটার, যার মধ্যে ১৪ লক্ষ নতুন ভোটার রয়েছেন। প্রথম দফায় কেন্দ্রীয় বিহারের ১২১টি আসনে ভোট হবে, যেখানে বেশিরভাগ এলাকা গ্রামীণ ও বন্যাপ্রবণ। দ্বিতীয় দফায় ১২২টি আসন থাকবে সীমান্তবর্তী অঞ্চলে।

বর্তমানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় থাকলেও, এবার তীব্র চ্যালেঞ্জ ছুড়েছে মহাগঠবন্ধন। যেখানে রয়েছে আরজেডি, কংগ্রেস ও বামদলগুলি। এ বারই প্রথম বিহার নির্বাচনে সবকটি ২৪৩ আসনে লড়ার ঘোষণা করেছে আম আদমি পার্টি (আপ), যা নতুন সমীকরণ তৈরি করতে পারে।

ভোটের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ৩৩ শতাংশ ‘এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড ক্লাস’ (EBC) ভোট, যা এতদিন এনডিএ-র ঘাঁটি হলেও, এবার সেই ভোটব্যাঙ্কে নজর দিয়েছে বিরোধী শিবিরও। এর পাশাপাশি, উত্তর বিহারে উন্নত অবকাঠামো, বাড়তি মহিলা ভোটারদের উপস্থিতি, এবং ধাপে ধাপে ভোটের রূপরেখা, সব মিলিয়ে আসন্ন বিহার নির্বাচন ঘিরে উত্তাপ বাড়ছে রাজনৈতিক মহলে।


```