Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Middle East Crisis: সবার আগে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করা, সংসদে বললেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সকল রাজনৈতিক দলকে একসঙ্গে বার্তা দিতে হবে। এই সঙ্কট মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান জরুরি বলেই তিনি মনে করেন। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে এবং দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক মহলও উদ্যোগী।

Middle East Crisis: সবার আগে ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করা, সংসদে বললেন উদ্বিগ্ন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 23 March 2026 14:46

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ পরিস্থিতি (West Asia Crisis) নিয়ে লোকসভায় উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁর বক্তব্যে উঠে এল, এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, গোটা বিশ্বের জন্যই বড়সড় চ্যালেঞ্জ তৈরি করেছে। অর্থনীতি থেকে সাধারণ মানুষের জীবন - সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ছে বলে সতর্ক করলেন তিনি।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের সকল রাজনৈতিক দলকে একসঙ্গে বার্তা দিতে হবে। এই সঙ্কট মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান জরুরি বলেই তিনি মনে করেন। তাঁর কথায়, দীর্ঘদিন ধরে চলা এই সংঘাত (Middle East Tensions) বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছে এবং দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক মহলও উদ্যোগী।

বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, সঙ্কট শুরু হওয়ার পর থেকেই সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারতীয় নাগরিকদের সুরক্ষায়। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের গভীর সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে থাকা ভারতীয়দের পাশে দাঁড়াতে সব রকম কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত তিন লক্ষেরও বেশি ভারতীয় দেশে ফিরেছেন। বিভিন্ন দেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসগুলি আটকে পড়া নাগরিকদের সহায়তায় কাজ করছে। পাশাপাশি একাধিক দেশের রাষ্ট্রনেতার সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের কাছ থেকেও ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস পেয়েছেন প্রধানমন্ত্রী।

এই সংঘাতের প্রভাব যে দেশের জ্বালানি ক্ষেত্রেও পড়ছে, সে কথাও স্পষ্ট করেন তিনি। দেশের প্রয়োজনের বড় অংশ তরল রান্নার গ্যাস আমদানির উপর নির্ভরশীল হওয়ায় সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের সমস্যা কমাতে সরকার একাধিক পদক্ষেপ নিচ্ছে।

প্রধানমন্ত্রী জানান, দেশের ভিতরে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে কাজ চলছে। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের জোগান যাতে ব্যাহত না হয়, তার জন্য বিভিন্ন স্তরে সমন্বয় করা হচ্ছে। একই সঙ্গে গৃহস্থের উপর চাপ কমানোই সরকারের প্রধান লক্ষ্য বলেও স্পষ্ট করেন তিনি।

সমগ্র পরিস্থিতি মোকাবিলায় সরকার যে সতর্ক ও সক্রিয়, সংসদে সেই বার্তাই তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


```