Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পশ্চিম এশিয়ার সংঘাতে দেশে জ্বালানি সঙ্কটের আশঙ্কা, আজই জরুরি বৈঠক ডাকলেন মোদী

রবিবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মূল লক্ষ্য— দেশে পেট্রোল-ডিজেল, বিদ্যুৎ এবং চাষিদের জন্য সারের জোগান যেন কোনওভাবেই কমে না যায়।

পশ্চিম এশিয়ার সংঘাতে দেশে জ্বালানি সঙ্কটের আশঙ্কা, আজই জরুরি বৈঠক ডাকলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 22 March 2026 15:40

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম এশিয়ায় যুদ্ধের (Middle East) কারণে ভারতের বাজারেও আশঙ্কা তৈরি হয়েছে। এই কঠিন সময়ে দেশের মানুষ যাতে বিপদে না পড়েন, তা নিশ্চিত করতে রবিবার সন্ধ্যায় এক জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। মূল লক্ষ্য— দেশে পেট্রোল-ডিজেল, বিদ্যুৎ এবং চাষিদের জন্য সারের জোগান যেন কোনওভাবেই কমে না যায়।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইজরায়েলের (Iran Israel War) মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তেলের বাজারে টান পড়েছে। বিশেষ করে সমুদ্রের যে পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল আনা নেওয়া করা হয়, সেই ‘হরমুজ প্রণালী’ এখন ইরানের দখলে। যুদ্ধের কারণে সেখান দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ। ফলে ভারত-সহ অনেক দেশেই তেল ও জরুরি জিনিস পৌঁছাতে সমস্যা হচ্ছে।

এই পরিস্থিতিতে দেশের বাজার ও আমজনতার স্বার্থ রক্ষা করাই এখন সরকারের প্রধান কাজ। প্রধানমন্ত্রী আগেই সতর্ক করেছিলেন যে, আরব দুনিয়ার এই লড়াই আসলে এক বড়সড় জ্বালানি সংকট তৈরি করেছে। তাঁর মতে, “ধৈর্য এবং সচেতনতার সঙ্গেই আমাদের এই কঠিন সময় পার করতে হবে।” বিদেশের সঙ্গে নষ্ট হয়ে যাওয়া জোগান ব্যবস্থা বা ‘সাপ্লাই চেইন’ ঠিক করতে তাঁর সরকার দিনরাত এক করে কাজ করছে বলেও তিনি জানান।

পরিস্থিতি সামাল দিতে গত কয়েক দিনে মোদী সৌদি আরব, কাতার, ফ্রান্স-সহ ১০টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এমনকি সরাসরি কথা বলেছেন ইজরায়েল ও ইরানের নেতাদের সঙ্গেও। সরকারি সূত্রের খবর, রবিবারের বৈঠকে বিদ্যুৎ পরিষেবা সচল রাখা এবং চাষিদের জন্য সারের জোগান ঠিক রাখার ওপর সবথেকে বেশি জোর দেওয়া হবে। বিদেশের এই অশান্তির প্রভাব যাতে ভারতের হেঁশেলে বা চাষের জমিতে না পড়ে, সেটাই এখন দিল্লির সবথেকে বড় চ্যালেঞ্জ।

এদিকে ডলারের তুলনায় টাকার দাম পড়ছে হু হু করে। জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা স্পষ্ট হচ্ছে দেশজুড়ে। সব মিলিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। এই পরিস্থিতিতেই কেন্দ্রকে কড়া আক্রমণ শানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। জানিয়েছেন, পাঁচ রাজ্যের ভোটপর্ব শেষ হলেই দেশে পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়তে পারে। তাঁর অভিযোগ, এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই।


```