Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

উত্তরপ্রদেশে নার্সকে শ্লীলতাহানির চেষ্টা, চুলের মুঠি ধরে বেধড়ক মারধর! পলাতক অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের নাম রোহিত ওরফে মোহিত। সে নিয়মিত ওই হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করত। ঘটনার দিন ওই নার্স (Nurse) নিজের ফোনে কথা বলছিলেন। সেই সময় রোহিত আচমকা এসে তাঁকে উত্যক্ত করা শুরু করে।

উত্তরপ্রদেশে নার্সকে শ্লীলতাহানির চেষ্টা, চুলের মুঠি ধরে বেধড়ক মারধর! পলাতক অভিযুক্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 June 2025 18:49

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh News) ভদোহীতে এক নার্সকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযোগ, একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ২২ বছরের ওই নার্সকে শ্লীলতাহানি করে, মারধর করে। এমনকী চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় এক অ্যাম্বুলেন্স চালক (Ambulance Driver)। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

ঘটনাটি ঘটেছে গত ৫ জুন, তবে শনিবার পুলিশ এই বিষয়ে বিস্তারিতভাবে জানায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালকের নাম রোহিত ওরফে মোহিত। সে নিয়মিত ওই হাসপাতালে রোগী নিয়ে যাতায়াত করত। ঘটনার দিন ওই নার্স (Nurse) নিজের ফোনে কথা বলছিলেন। সেই সময় রোহিত আচমকা এসে তাঁকে উত্যক্ত করা শুরু করে।

কোটওয়ালি থানার এসএইচও সচিদানন্দ পাণ্ডে জানান, নার্স প্রতিবাদ করলে রোহিত চুল ধরে তাঁকে মাটিতে ফেলে দেয় এবং বেধড়ক মারধর করে। এখানেই থেমে থাকে না সে, নার্সের পোশাকের ভিতরে হাত ঢুকিয়ে অশালীন আচরণ করে বলেও অভিযোগ। তরুণীর চিৎকার শুনে হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন।

ঘটনার পর থেকেই রোহিত পলাতক। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ধারা ৭৬ (নারীর সঙ্গে অভদ্রতা ও অপমানজনক আচরণ), ধারা ৩৫২ (ইচ্ছাকৃতভাবে অপমান ও মারধর), এবং ধারা ১১৫(২) (স্বেচ্ছায় আঘাত দেওয়া)। অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনাটিকে ঘিরে এলাকায় উত্তেজনা রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
 


```