Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৫ বছরের শিশুর পচাগলা দেহ উদ্ধার, শ্লীলতাহানির প্রতিবাদ করায় পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

বিহারের দম্পতি কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। তাঁদের পাঁচ বছরের ছেলে গত ৯ জুন নিখোঁজ হয়। দম্পতি পুলিশে অভিযোগ করেন। কয়েকদিনের তদন্তের পর গ্রাম থেকে কিছুটা দূরে একটি নির্জন এলাকায় তার পচাগলা দেহ উদ্ধার হয়।

৫ বছরের শিশুর পচাগলা দেহ উদ্ধার, শ্লীলতাহানির প্রতিবাদ করায় পিটিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 June 2025 17:58

দ্য ওয়াল ব্যুরো: শ্লীলতাহানির প্রতিবাদ করায় পাঁচ বছরের শিশুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তামিলনাড়ুর কাঞ্চিপুরমে (Tamil Nadu's Kancheepuram)। কয়েকদিন ধরেই সে নিখোঁজ ছিল (5-year-old boy beaten to death)। পুলিশ তল্লাশি শুরু করলে তার পচাগলা দেহ উদ্ধার হয়।

বিহারের দম্পতি কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকেন। তাঁদের পাঁচ বছরের ছেলে গত ৯ জুন নিখোঁজ হয়। দম্পতি পুলিশে অভিযোগ করেন। কয়েকদিনের তদন্তের পর গ্রাম থেকে কিছুটা দূরে একটি নির্জন এলাকায় তার পচাগলা দেহ উদ্ধার হয়।

পুলিশ প্রথমে সন্দেহ করেছিল, পড়ে গিয়ে মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হয়েছে শিশুটির। তবে এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাসুভা নামের এক ২২ বছরের যুবক বাচ্চাটিকে তুলে নিয়ে যাচ্ছে। পুলিশের সন্দেহ হওয়ায় তাকে হেফাজতে নেওয়া হয়।

জেরায় শিশুটিকে খুনের কথা স্বীকার করে সে। অভিযুক্ত জানায়, বাচ্চাটিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তার যৌন হেনস্থার চেষ্টা করে। ছেলেটি কাঁদতে শুরু করে।

তার চিৎকার থামাতেই ৫ বছরের ছেলেটির মাথায় পাথরের আঘাত করে মাসুভা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টির আরও তদন্ত চলছে।


```