Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

দু'বোনের ‘অশ্লীল’ রিলসে তিতিবিরক্ত, গ্রেফতারির পর জামিন পেতেই রাগে গজগজ করছেন গ্রামবাসীরা

দু'জনেই অনলাইনে জনপ্রিয় হয়ে উঠতে ইনস্টাগ্রাম রিলস (Insta Reels) বানাতে শুরু করেন। কিন্তু ‘অশ্লীল’ ভাষা ও পোশাকে তৈরি সেই রিলস ভাইরাল হলেও শেষমেশ আইনের ফ্যাসাদে পড়লেন।

দু'বোনের ‘অশ্লীল’ রিলসে তিতিবিরক্ত, গ্রেফতারির পর জামিন পেতেই রাগে গজগজ করছেন গ্রামবাসীরা

দুই বোন

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 July 2025 14:01

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের সম্ভলের (Uttar Pradesh) শাহবাজপুর কালান গ্রামে দুই বোন (Sambhal Sisters) মেহারুলনিশা (২১) এবং মেহাক (২০)। দু'জনেই অনলাইনে জনপ্রিয় হয়ে উঠতে ইনস্টাগ্রাম রিলস (Insta Reels) বানাতে শুরু করেন। কিন্তু ‘অশ্লীল’ ভাষা ও পোশাকে তৈরি সেই রিলস ভাইরাল হলেও শেষমেশ আইনের ফ্যাসাদে পড়লেন। মঙ্গলবার দুই বোনকেই গ্রেফতার (Arrest) করে পুলিশ। তবে পরদিনই জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় রাগে গজগজ করছে গ্রামবাসীরা।

এই দুই বোনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেহাকপরি ১৪৩ থেকে আপলোড হওয়া ভিডিওগুলি নিয়মিত লাখ লাখ ভিউস পেত। প্রায় ৫ লক্ষের বেশি ফলোয়ারও ছিল। তাঁদের সাহসী ভাষা ও পোশাকের জন্য যতটা প্রশংসা পেয়েছেন, তার চেয়ে বেশি সমালোচিতও হয়েছেন। যে কারণে দুই বোনের বিরুদ্ধে আইটি আইনের ৬৭ ধারা (অনলাইনে অশ্লীলতা ছড়ানো) এবং বিএনএস-এর ২৯৬ ধারা (সর্বসমক্ষে অশ্লীল কাজ) অনুযায়ী মামলা রুজু হয়েছে।

অভিযোগের ভিত্তিতে মেহারুলনিশা ও মেহাক ছাড়াও আরও দুই কনটেন্ট ক্রিয়েটর হিনা ও জারার আলমকে গ্রেফতার করা হয়। চারজনকেই পাকবড়া অঞ্চলে আলমের স্টুডিও থেকে পাকড়াও করে পুলিশ। গ্রেফতারের পর এদের জামিন মঞ্জুর করে আদালত, কিন্তু সেই সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। অনেকেই বলাবলি করছেন, “ওদের আরও কিছুদিন জেলে রাখা উচিত ছিল। যাতে বুঝতে পারে কী ভুল করেছে।”

গ্রামবাসীদের অভিযোগ, শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, বরাবরই এই দুই বোন ‘অভদ্র ও স্বাধীনচেতা’ মনোভাব নিয়ে চলাফেরা করতেন। গ্রামের রক্ষণশীল সমাজের সঙ্গে ছিল তীব্র মতবিরোধ। এমনকি, প্রতিবেশীরা দুই বোনের স্কুটিতে ঘুরে বেড়ানো নিয়েও বিদ্রুপ করত। সেই বিদ্রুপ থেকেই এসেছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম 'পাপা কি পরি'।

অভিযুক্তদের মা নইমা বলেন, “আমার মেয়েরা খুব সহজ-সরল। কারও ভাবাবেগে আঘাত করার ইচ্ছে ওদের ছিল না। আমি শুধু চাই, তারা নিরাপদে থাকুক।”

আর্থিকভাবে দুর্বল এই পরিবারের আয় চলে মূলত রিলসের ব্র্যান্ড প্রোমোশন থেকে আসা মাসে ১০,০০০ টাকায়। কিন্তু গ্রামের মানুষদের চোখে তাঁদের কাজ ছিল ‘অপসংস্কৃতি’।

তবে এই দুই বোন থেমে যাননি। হিনা ও জারার আলমের সঙ্গে ইউটিউব সিরিজ ‘জুগনু পরি’-তে ‘পরির’ চরিত্রে অভিনয় করছিলেন তাঁরা। অল্প বাজেটের এই ফ্যান্টাসি সিরিজে তাঁরা সাদা গাউন পরে অভিনয় করেন। ইউটিউব চ্যানেল আলম ভাইনস-এ সিরিজের ১৮টি এপিসোড ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।

আদালত তাঁদের রিলগুলি মুছে দিতে বলেছে এবং ভবিষ্যতে এমন ভিডিও না বানানোর নির্দেশ দিয়েছে। তবে যতই বিতর্ক হোক, দুই বোন এখনও সাহস হারাননি। জামিনে মুক্ত হয়ে তাঁরা আবারও শুটিং স্পটে ফিরেছেন। রংচঙে পোশাক ও মেকআপে ক্যামেরার মুখোমুখি হচ্ছেন, ঠিক যেমনটা আগে করতেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, “আমরা ভিডিও বানাই ঠিকই, কিন্তু বাস্তবে কাউকে কষ্ট দিতে চাইনি। এখন থেকে সতর্ক থাকব।”


```