Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পড়ুয়াদের অশ্লীল ভিডিও রেকর্ড করার অভিযোগ, রাজস্থানের সরকারি স্কুলের শিক্ষক গ্রেফতার

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কিছু অভিভাবক এবং গ্রামবাসী ওই শিক্ষকের অনৈতিক আচরণের কথা জানতে পারেন। এরপরই তাঁরা পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।

পড়ুয়াদের অশ্লীল ভিডিও রেকর্ড করার অভিযোগ, রাজস্থানের সরকারি স্কুলের শিক্ষক গ্রেফতার

স্কুলের সামনে বিক্ষোভ

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 19 July 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের চিত্তোরগড় (Rajasthan News) জেলার একটি সরকারি স্কুলে চাঞ্চল্যকর কাণ্ড। স্কুল পড়ুয়াদের অশ্লীল ভিডিও মোবাইলে রেকর্ড করার অভিযোগে গ্রেফতার (Arrest) করা হয়েছে এক শিক্ষককে (School Teacher)। অভিযুক্ত শিক্ষকের নাম শম্ভুলাল ঢাকড়। তিনি বেগান পঞ্চায়েত এলাকার আনভেলহেদা স্কুলে কর্মরত ছিলেন।

ঘটনাটি প্রকাশ্যে আসে যখন কিছু অভিভাবক এবং গ্রামবাসী ওই শিক্ষকের অনৈতিক আচরণের কথা জানতে পারেন। এরপরই তাঁরা পুলিশ ও প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর ছড়িয়ে পড়তেই স্কুল চত্বরে উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের মূল গেট তালাবদ্ধ করে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেন। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ঘটনাস্থলে পৌঁছন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মানস্বী নরেশ, নায়েব তহসিলদার বিষ্ণুলাল যাদব এবং বেগান থানার অফিসার শিবলাল মীনা।

পুলিশ প্রাথমিক তদন্তে একাধিক ছাত্র-ছাত্রীর বয়ান রেকর্ড করে অভিযুক্ত শিক্ষককে হেফাজতে নেয়। তদন্তে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। ওই শিক্ষক বেশ কিছু আপত্তিকর ভিডিও রেকর্ড করেছিলেন বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

এই ঘটনার জেরে অভিযুক্ত শম্ভুলাল ঢাকড়কে সঙ্গে সঙ্গেই বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় জেলা শিক্ষা দফতর। ব্লক শিক্ষা আধিকারিক অনিল পোরওয়াল তাঁর সাসপেনশনের কথা ঘোষণা করেন। পাশাপাশি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার জানান, ‘‘আমি কঠোর তদন্তের নির্দেশ দিয়েছি এবং দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি।’’

জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক চিত্তোরগড় জেলার তুরকাডি গ্রামের বাসিন্দা। প্রশাসন সূত্রে খবর, তদন্তের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ কলুষিত না হয়।


```