Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ওড়িশার পর এবার উত্তরপ্রদেশ! শারদা বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী পড়ুয়া, গ্রেফতার কর্তৃপক্ষের ২ কর্মী

এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে। উত্তেজিত পড়ুয়ারা ম্যানেজমেন্টের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করেছে। 

ওড়িশার পর এবার উত্তরপ্রদেশ! শারদা বিশ্ববিদ্যালয়ে আত্মঘাতী পড়ুয়া, গ্রেফতার কর্তৃপক্ষের ২ কর্মী

পৃথা ঘোষ

শেষ আপডেট: 19 July 2025 15:24

দ্য ওয়াল ব্যুরো: শনিবার প্রকাশ্যে এল উত্তরপ্রদেশের শারদা বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়ার আত্মহত্যার ঘটনা। গ্রেটার নয়ডা এলাকার ওই বিশ্ববিদ্যালয়ে তা ঘিরে পড়ুয়াদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। 

গ্রেটার নয়ডার অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ে হোস্টেলের এক ঘর থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গৌতম বুদ্ধ নগরের পার্ক পুলিশ স্টেশনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে আত্মঘাতী পড়ুয়ার পরিবার। তারপরই এই ঘটনায় দু’জন কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত ২ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, পড়ুয়ার নাম জ্যোতি শর্মা। অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয়ের দুই ফ্যাকাল্টির মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল দ্বিতীয় বর্ষের ডেন্টাল সার্জারির ওই পড়ুয়াকে। একটু সুইসাইড নোটও পাওয়া গেছে হোস্টেলের ওই ঘর থেকে। তাতে দু’জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

সুইসাইড নোটে জ্যোতি স্পষ্ট জানিয়েছেন, তিনি চান ওই দু’জনের জেল হোক। তিনি লিখেছেন, ‘আমাকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, হেয় করা হয়েছে। ওদের জন্য আমাকে অনেকটা সময় চরম দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আমি চাই অরাও সেই একই জিনিস ভোগ করুক। আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি এভাবে বেঁচে থাকতে পারছি না। পারব না আমি।’

আত্মহত্যার খবর পেয়েই সঙ্গে সঙ্গে হোস্টেলে ছুটে আসেন জ্যোতির পরিবার। ঘটনাস্থলে এসে পৌঁছয় ফরেনসিক দলও। নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা বিশ্ববিদ্যালয়ে। উত্তেজিত পড়ুয়ারা ম্যানেজমেন্টের ওপর বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 

পড়ুয়ার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা এবং বিতর্ক দানা বাঁধছে। সূত্র মারফত জানা গেছে, পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত দু’জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি।

সম্প্রতি ওড়িশায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। অধ্যাপকের বিরুদ্ধে বারবার যৌন নির্যাতনের অভিযোগ জানিয়েও কোনও ফল না মেলায় কলেজের সামনেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। 


```