Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, ক্যাম্পাসের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

ঋমের বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। ঘটনার কিছু আগেই তাঁর বাবা-মা আইআইটির সিকিওরিটি রুমে ফোন করেছিলেন।

ফের খড়্গপুর আইআইটিতে পড়ুয়ার রহস্যমৃত্যু, ক্যাম্পাসের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

খড়্গপুর আইআইটি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 18 July 2025 14:09

দ্য ওয়াল ব্যুরো: আইআইটি খড়্গপুরে (Kharagpur IIT) পড়ুয়ার রহস্যমৃত্যু। ক্যাম্পাসের একটি ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার (Student Death) হয়েছে ঋতম মণ্ডল নামে ওই পড়ুয়ার। জানা গিয়েছে, মেক্যানিকাল বিভাগে চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন ঋতম।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার পৌনে ১২টা নাগাদ পুলিশের কাছে খবর আসে। তারা গিয়ে ক্যাম্পাসেরই একটি ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঋতমের। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আপাতত যেটুকু জানা গিয়েছে, তা হল নিহতের বাড়ি কলকাতার রিজেন্ট পার্ক এলাকায়। ঘটনার কিছু আগেই ঋতমের বাবা-মা আইআইটির সিকিওরিটি রুমে ফোন করেছিলেন। তদন্তকারীদের প্রাথমিক অনুমান ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন।

বস্তুত, একের পর এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছে খড়্গপুর আইআইটি। চলতি বছরেই, এখনও পর্যন্ত, দেশের প্রাচীনতম আইআইটিতে চার জন ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত তিন বছরেও একাধিক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে।

খড়্গপুর আইআইটির বিভিন্ন হস্টেল থেকে উদ্ধার হয়েছে এই পড়ুয়াদের দেহ। এই মৃত্যু ঠেকাতে নয়া উদ্যোগও নিয়েছে কর্তৃপক্ষ। সেখানে প্রযুক্তির সঙ্গে মিশছে ‘মায়ের ভালবাসা’। যাতে অকালে আর কোনও প্রাণ ঝড়ে না যায় সেই লক্ষ্য নিয়ে নতুন একটি অ্যাপ আনতে চলেছে খড়্গপুর আইআইটি। যার নাম দেওয়া হয়েছে ‘সেতু’।

বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রযুক্তিনির্ভর এবং তার সঙ্গে মানবিক সহানুভূতিকে মিশিয়ে দেওয়া হয়েছে এই অ্যাপে। তা ছাত্রদের সঙ্গে নিয়মিত কথোপকথন এবং পর্যবেক্ষণের মাধ্যমে মানসিক সহায়তা দেওয়ার পাশাপাশি নজরদারি চালাবে। এর মাধ্যমে পড়ুয়াদের কার্যকলাপ বিশ্লেষণ করে প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হবে বলে জানা গিয়েছে। কিন্তু এসবের মধ্যেই ফের একবার ছাত্র মৃত্যুর ঘটনা ঘটল আইআইটি খড়্গপুরে।


```