Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

রাজঘাটে গান্ধীকে শ্রদ্ধা বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার, বললেন তাঁর মূল্যবোধের কথা

দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা বাংলাদেশ হাইকমিশনারের। তিনি বলেন, নানা ধর্ম-বিশ্বাসের মানুষ এখনও তার সহনশীলতা, সহমর্মিতা ও বহুত্ববাদের চেতনায় অনুপ্রাণিত।

রাজঘাটে গান্ধীকে শ্রদ্ধা বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার, বললেন তাঁর মূল্যবোধের কথা

রাজঘাটে শ্রদ্ধা রিয়াজ হামিদুল্লার।

শেষ আপডেট: 30 June 2025 12:45

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লা।

অনাড়ম্বর ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আয়োজিত এই শ্রদ্ধার্ঘ্য কেবল ভারতের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি সমগ্র দক্ষিণ এশিয়ার মূল্যবোধের প্রতিই এক বিশেষ অঙ্গীকার।

রিয়াজ হামিদুল্লা বার্তা দেন,  বাংলাদেশে ধর্ম বা বিশ্বাস নির্বিশেষে বহু প্রজন্ম ধরে মহাত্মা গান্ধীর আদর্শকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন সাধারণ মানুষ। তাঁর জীবন সংগ্রামে বারবার উঠে এসেছে যে সব মূল্যবোধ, যেমন সহমর্মিতা, সহনশীলতা এবং বহুত্ববাদ— সেগুলি এখনও বাংলাদেশি সমাজের নানা স্তরে প্রাসঙ্গিক।

গতমাসে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পরিচয়পত্র পেশ করেন রিয়াজ হামিদুল্লা।

তিনি উল্লেখ করেন, বিশেষ করে কঠিন সময়েও গান্ধীজি যেভাবে এই মূল্যবোধগুলি বাস্তব জীবনে প্রয়োগ করেছেন, তা আজও অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের এই অনন্য ব্যক্তিত্বের জীবন ও দর্শন শুধু রাজনৈতিক নয়, সামাজিক ও নৈতিক স্তরেও এক শক্তিশালী বার্তাও বহন করে বলে জানান তিনি।


```