Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেট্রোর পর লোকাল ট্রেন! শিয়ালদহ-হাসনাবাদ শাখায় অবরোধ, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সপ্তাহের শুরুতে লোকাল ট্রেন ও মেট্রো, দুইতেই সমস্যা হওয়ায় ও শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। 

মেট্রোর পর লোকাল ট্রেন! শিয়ালদহ-হাসনাবাদ শাখায় অবরোধ, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফাইল ছবি

শেষ আপডেট: 30 June 2025 12:32

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা সংস্কারের দাবিতে রেল অবরোধ, সপ্তাহের প্রথম দিনই কার্যত স্তব্ধ হয়ে পড়ল শিয়ালদহ-হাসনাবাদ শাখার রেল পরিষেবা। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত রেল অবরোধ করেন উত্তর ২৪ পরগনার ভাসিলা এলাকার স্থানীয় বাসিন্দারা। তার জেরেই চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।

অবরোধের প্রভাব পড়ে আপ ও ডাউন দুই লাইনের ট্রেন চলাচলে। প্রায় ঘণ্টাখানেক দেরিতে চলেছে চারটি আপ ও চারটি ডাউন লোকাল ট্রেন। বাতিল করা হয় একটি বারাসত-হাসনাবাদ লোকাল। শেষ পাওয়া খবর পর্যন্ত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে রেল সূত্রে জানা গিয়েছে। তবে দুপুরের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে।

অফিস টাইমে এমন ভোগান্তিতে ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা। রোজকার মতোই সকাল সকাল স্টেশনে এসে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে বহু পড়ুয়া ও সাধারণ যাত্রীকে। কেউ কেউ বাধ্য হয়ে অন্য মাধ্যম খুঁজে নেন গন্তব্যে পৌঁছতে। আবার অনেকেই ক্ষোভে ফেটে পড়েছেন রেলের ভূমিকা নিয়েও।

এদিকে একই সময়ে বৃষ্টির জেরে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রোর একাংশে পরিষেবা বিঘ্নিত হয় লাইনে জল জমার জন্য। প্রথম মেট্রো চালু হতে বেলগাছিয়া স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। ফলে ফের বন্ধ হয়ে যায় একাংশের পরিষেবা।

সপ্তাহের শুরুতে লোকাল ট্রেন ও মেট্রো, দুইতেই সমস্যা হওয়ায় ও শহরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা।

এদিকে হাসনাবাদ লাইনে অবরোধ করা স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও সদুত্তর মেলেনি। বাধ্য হয়েই তাই রেল অবরোধের পথে হাঁটতে হয়েছে।


```