Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মেট্রো স্বাভাবিক হতেই প্রথম ট্রেনে আত্মহত্যার চেষ্টা! জল জমে ভোগান্তির পর ফের বন্ধ পরিষেবা

মেট্রো রেল সূত্রে খবর, সোমবার ১১ টা ২০ মিনিট নাগাদ এক জন ঝাঁপ দিয়েছেন ডাউন লাইনে। এখন গিরিশ পার্ক থেকে কবি সুভাষ ভাঙা পথে মেট্রো চলছে।

মেট্রো স্বাভাবিক হতেই প্রথম ট্রেনে আত্মহত্যার চেষ্টা! জল জমে ভোগান্তির পর ফের বন্ধ পরিষেবা

ফাইল ছবি

শেষ আপডেট: 30 June 2025 11:54

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম দিনই বৃষ্টি ও জমা জলে নাজেহাল শহরবাসী। এর জেরে বেশ কয়েক ঘণ্টা বন্ধ থাকে কিছুটা অংশের মেট্রো চলাচল। কোনওমতে পরিষেবা স্বাভাবিক হওয়ার পর প্রথম মেট্রোয় আত্মহত্যার চেষ্টা বেলগাছিয়া স্টেশনে। যার জেরে ফের বন্ধ হয়ে যায় পরিষেবা।

মেট্রো রেল সূত্রে খবর, সোমবার ১১ টা ২০ মিনিট নাগাদ এক জন ঝাঁপ দিয়েছেন ডাউন লাইনে। এখন গিরিশ পার্ক থেকে কবি সুভাষ ভাঙা পথে মেট্রো চলছে। সপ্তাহের শুরুতে অফিস টাইমে এমন ঘটনা হওয়ায় রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন নিত্যযাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এনিয়ে বিভিন্ন পোস্টও করছেন।

রবিবার রাত থেকে ঝেঁপে বৃষ্টি হয়েছে শহরে। ভেসেছে উত্তর কলকাতার বেশ কিছু অংশ। সোমবার সকালেও এক নাগারে মাঝারি থেকে ভারী বৃষ্টি হয় উত্তর ও মধ্য কলকাতায়। যার ফলে সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝে আপ ও ডাউন লাইনে জল জমে যায়। সোমবার সকাল ৯টা নাগাদ বিষয়টি নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ময়দান থেকে গিরিশ পার্কের মধ্যে পরিষেবা বন্ধ রাখা হয়। মেট্রো চলাচল করে শুধুমাত্র নিউ গড়িয়া থেকে ময়দান এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত।

তারপরই প্রথম মেট্রো দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন যাত্রীরা। মেট্রো বেলগাছিয়া পৌঁছতেই আত্মহত্যার চেষ্টা হয়। দমদম পর্যন্ত ফের বন্ধ হয়ে যায় পরিষেবা। 


```