Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বর্ষার শুরুতেই জলমগ্ন শহর, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা, পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তাই শহরের জল নিষ্কাশন ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা না গেলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।

বর্ষার শুরুতেই জলমগ্ন শহর, আংশিক বন্ধ মেট্রো পরিষেবা, পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন

ছবি, সংগৃহীত।

শেষ আপডেট: 30 June 2025 10:23

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার শুরুতেই শহরের (Kolkata) একাধিক জায়গায় জল জমে চরম ভোগান্তির শিকার বাসিন্দারা ( waterlogged)। সেন্ট্রাল অ্যাভিনিউ সহ শহরের বহু জায়গায় জল জমে রয়েছে। এর জেরে ট্রাফিক সমস্যা যেমন বেড়েছে, তেমনই দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের।

শুধু রাস্তাঘাট নয়, এবার মেট্রো পরিষেবাতেও এর প্রভাব পড়েছে (partially shut down, metro services)। সেন্ট্রাল এবং চাঁদনি চকের মাঝে আপ ও ডাউন লাইনে জল জমে যায়। সোমবার সকাল ৯টা নাগাদ বিষয়টি নজরে আসে মেট্রো কর্তৃপক্ষের। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ময়দান থেকে গিরিশ পার্কের মধ্যে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। মেট্রো চলাচল .করছে নিউ গড়িয়া থেকে ময়দান এবং গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। সপ্তাহের শুরুতে এভাবে মেট্রো বিভ্রাটে দুর্ভোগে যাত্রীরা।

গত সপ্তাহের টানা বৃষ্টির জেরে শহরের একাধিক নিচু জায়গায় জল জমে রয়েছে। সোমবার নতুন করে বৃষ্টি না হলেও পূর্ববর্তী বৃষ্টির প্রভাব কাটেনি। পুরসভার জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী।

যদিও পুরসভার তরফে জানানো হয়েছে, পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ পাম্পিং ব্যবস্থা এবং অতিরিক্ত কর্মী নিয়োগ করে জল সরানোর কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুর আধিকারিকরা। তবে শহরবাসী মনে করছেন, বর্ষার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত।

এদিকে, আরও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। তাই শহরের জল নিষ্কাশন ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা না গেলে আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা।


```