Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আরসিবির শীর্ষ কর্তা-সহ গ্রেফতার চার, বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ মৃত্যুর ঘটনায় পলাতক দু'জন

আরসিবির জয় উদ্‌যাপন চলাকালীন পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় শীর্ষ কর্তা নিখিল সোসালে-সহ চারজনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। কর্নাটক ক্রিকেট সংস্থার দুই শীর্ষকর্তা পলাতক।

আরসিবির শীর্ষ কর্তা-সহ গ্রেফতার চার, বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে ১১ মৃত্যুর ঘটনায় পলাতক দু'জন

বেঙ্গালুরুতে পদপিষ্ট।

শেষ আপডেট: 6 June 2025 09:14

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) জয় উদ্‌যাপনের দিন ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ জন। গুরুতর আহত আরও অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন।

পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন RCB-র বিপণন শাখার শীর্ষ কর্মকর্তা নিখিল সোসালে। জানা গিয়েছে, ঘটনার পরেই তিনি শহর ছেড়ে চলে যাওয়ার উদ্দেশে বিমানবন্দরের পথে রওনা দিয়ে দিয়েছিলেন। সেই সময়ই তাকে গ্রেফতার করে পুলিশ। 

এই ঘটনায় RCB-র সঙ্গে যুক্ত একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ-র তিনজন আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে। এই সংস্থাটিই চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসবের যাবতীয় ব্যবস্থাপনা করছিল বলে অভিযোগ।

তদন্তকারীদের মতে, জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত নিরাপত্তা, দুর্বল প্রবেশ ও বহির্গমন পরিকল্পনা এবং অনিয়ন্ত্রিত ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনিক ব্যর্থতাই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ।

ঘটনার তদন্তে উঠে এসেছে, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) ভূমিকার বিষয়টিও। সংগঠনের সচিব শঙ্কর এবং কোষাধ্যক্ষ জয়রাম ইতিমধ্যেই পলাতক। তাঁদের বিরুদ্ধেও শীঘ্রই গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। 

ঘটনার পর থেকে আরসিবি ফ্যানদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এত বড় একটি জনসমাগমের আয়োজন করা সত্ত্বেও সঠিক নিরাপত্তা, নিয়ন্ত্রিত ঢোকা-বেরোনোর ব্যবস্থা না রাখার জন্য দায়ী করা হচ্ছে সংগঠকদের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে (Bengaluru Police Commissioner Suspend)। তালিকায় রয়েছেন আরও চারজন পুলিশকর্তাও।

চিন্নাস্বামী স্টেডিয়ামের (chinnaswamy stadium) বাইরে বিজয় উৎসবে পদপিষ্ট (Stampede RCB) হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় কর্নাটক হাইকোর্টের আনা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শুরু হয়ে গিয়েছে। যা শুনছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও এবং বিচারপতি সিএম জোশির ডিভিশন বেঞ্চ। আদালতে পুলিশ শুরুতেই জানায়, আমরা কোনও দায় চাপানোর কথা বলতে চাই না। যা ঘটেছিল তা আদালতের সামনে তুলে ধরতে চাই।

কর্নাটক সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও বুধবার জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। অন্যদিকে, বেঙ্গালুরুর কবন পার্ক থানার পুলিশও এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল। সেখানকার ডিসিপি সেন্ট্রাল জানিয়েছেন, অভিযুক্ত হিসাবে আরসিবি, কেএসসিএ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম রয়েছে এই মামলায়।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১৮ বছরের মধ্যে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাব জয়ের উৎসব পালনের আয়োজন করা হয়েছিল শহরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। ওই অনুষ্ঠান দেখার জন্য জনতার ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। যাঁদের বয়স ১৩ থেকে ৩৩ বছরের মধ্যে। আহতও হয়েছেন ৪০ জন। কর্নাটক সরকার ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। ক্ষতিপূরণ ঘোষণা করেছে আরসিবিও।


 

```