Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

'দাদুর কাছে যাচ্ছি' বলে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ কিশোরী, নিজেই বলে দিল কোথায় মিলবে দেহ!

‘দাদুর কাছে যাচ্ছি’ বলে বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ কিশোরী, ডায়েরিতে লিখে গিয়েছিল দেহ উদ্ধারের ঠিকানা। শ্মশান ঘাটের পুকুর থেকে মিলল একাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ।

 

'দাদুর কাছে যাচ্ছি' বলে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ কিশোরী, নিজেই বলে দিল কোথায় মিলবে দেহ!

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 16 February 2026 08:49

দ্য ওয়াল ব্যুরো: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর মোকালওয়াস গ্রামের এক একাদশ শ্রেণির ছাত্রীর দেহ মিলল গ্রামের শ্মশান ঘাটের পাশের পুকুরে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা (Suicide) বলেই মনে হচ্ছে।

মেয়েটির ঘর থেকে একটি ডায়েরি পাওয়া গিয়েছে, যেখানে লেখা ছিল, “মা-বাবা আমাকে ক্ষমা করে দিও। দাদুর কাছে যাচ্ছি। আর খুঁজো না। যদি খুঁজতেই হয়, শ্মশান ঘাটের পুকুরটার কাছে দেখো।” সেই চিঠি হাতে পাওয়ার পরই আত্মহত্যার বিষয়টিতে জোর দেওয়া হয় এবং চিঠি পড়ে পুকুর থেকেই দেহ উদ্ধার হয়।

ঘটনার সময় ছাত্রীটির পরনে ছিল স্কুলের ইউনিফর্ম। পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবা স্থানীয় আদালতের লাইব্রেরিতে চাকরি করেন। তিনি মৈত্রী স্কুলের (Maitri School) একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পরিবারের দাবি, মেয়ে খুবই মেধাবী ছিল। ১১ ফেব্রুয়ারি রাতে খাবার খেয়ে ঘরে গিয়ে পড়তে বসার কথা বলে। কিন্তু পরের দিন সকালে মা-বাবা ও ভাই দেখে, সে বিছানায় নেই। গোটা বাড়ি খুঁজেও না পেয়ে পরিবার থানায় খবর দেয়।

এদিকে, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ বুঝতে পারে, মেয়েটি নিজেই রাতে স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। নিখোঁজ অভিযোগ (Missing Case) দায়ের করার পর পরিবার মেয়ের সন্ধানে তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।

শুক্রবার পুলিশ মেয়েটির ঘর তল্লাশি চালিয়ে উদ্ধার করে সেই ডায়েরি। তার পরই ডুবুরি নিয়ে পুলিশ পৌঁছয় শ্মশান ঘাটের পুকুরে। মোটর লাগিয়ে পুকুরের জল পাম্প করে বের করা হয়। জলের স্তর কমতেই দেখা যায়, কাদার ভিতরে আটকে রয়েছে দেহ।

শনিবার ময়না-তদন্ত (Post-Mortem) শেষে দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারকে। একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, কী কারণে মেয়েটি এমন চরম সিদ্ধান্ত নিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত (Probe) এখনও চলছে।


```