Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
১৬-তে বিয়ে, থেমেছিল পড়াশোনা! অত্যাচারে সন্তান নিয়ে ঘর ছাড়া মেয়েটির সই আজ ভাগ্য লেখে গোটা শহরেরবিয়ের বিতর্ক পিছু ছাড়েনি, এদিকে নববর্ষে সকলের মন জয় করলেন হিরণের দ্বিতীয় স্ত্রী ঋতিকাডিলিমিটেশন বিলের কপি পোড়ালেন স্ট্যালিন, আসন সংখ্যা অপরিবর্তিত রেখে মহিলা সংরক্ষণ চায় কংগ্রেসIPL 2026: জয়ের মধ্যে ইতিহাস কোহলির! ছক্কার রেকর্ডে রাহুলকে টপকে নতুন মাইলস্টোন'বেয়াদপদের এই ভাষাতেই উত্তর দিতে হয়', বালিতে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যাওয়া নিয়ে সাফাই শুভেন্দুরআইপিএল-ঝড়েও টপে ‘পরিণীতা’, টিআরপি তালিকায় এবার বদলের হাওয়া ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তবু সঞ্চয় সামান্য—ভোটের আগে নজরে সায়ন্তিকার সম্পত্তির পরিমাণমস্তিষ্কে জমাট বাঁধা রক্ত, যে কোনও মুহূর্তে ব্রেন স্ট্রোক হতে পারে কাম্বলির! বক্তব্য চিকিৎসকদেরলাহোরে লস্কর প্রতিষ্ঠাতা আমির হামজাকে গুলি ‘অজ্ঞাতপরিচয়’দের, আশঙ্কাজনক হাফিজ সইদের ‘ডান হাত’‘মা-বোনেদের সম্মান দিলেই দেশকে সম্মান জানানো হয়’, মহিলা বিল পেশের আগে বার্তা মোদীর

'আমি আর চাপ নিতে পারছি না', বাঁকুড়ার স্কুল থেকে উদ্ধার বিএলও-র ঝুলন্ত দেহ, পাশে সুইসাইড নোট

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই নোটে হারাধন মণ্ডলের দাবি, বিএলও হিসেবে কাজ করতে গিয়ে তিনি অতিরিক্ত মানসিক চাপে পড়ছিলেন। 

'আমি আর চাপ নিতে পারছি না', বাঁকুড়ার স্কুল থেকে উদ্ধার বিএলও-র ঝুলন্ত দেহ, পাশে সুইসাইড নোট

প্রতীকী ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 December 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়া (Bankura) জেলার একটি স্কুলে উদ্ধার হল এক বিএলও (BLO)-র ঝুলন্ত দেহ। মৃত হারাধন মণ্ডল (Haradhan Mondal), রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের (Rajakata Majherpara Primary School) প্রধান শিক্ষক ছিলেন। পুলিশের দাবি, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি সুইসাইড নোটে (Suicide Note) লেখা ছিল,‘আমি আর চাপ নিতে পারছি না’।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্কুল চত্বরে ঢুকে প্রথমে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। একটি শ্রেণিকক্ষ দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয়। ভিতরে ঢুকতেই চোখে পড়ে ভয়াবহ দৃশ্য- সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে প্রধান শিক্ষকের নিথর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রানিবাঁধ থানায় (Ranibandh Police Station)। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু হয়।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই নোটে হারাধন মণ্ডলের দাবি, বিএলও হিসেবে কাজ করতে গিয়ে তিনি অতিরিক্ত মানসিক চাপে পড়ছিলেন।  প্রশাসনিক দায়িত্বের চাপ আর নিতে পারছিলেন না বলেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন—নোটে এমন ইঙ্গিতই মিলেছে বলে জানাচ্ছে পুলিশ। তবে নোটের সমস্ত বিষয়বস্তু খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে বলেও জানানো হয়েছে।

হারাধন মণ্ডল রাজাকাটা এলাকার পরিচিত মুখ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয়দের কাছে একজন শান্ত, দায়িত্বশীল মানুষ হিসেবেই পরিচিত ছিলেন। স্কুলের সহকর্মীরা জানিয়েছেন, সম্প্রতি তাঁকে কিছুটা চিন্তিত ও চুপচাপ দেখাচ্ছিল। তবে এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন, তা কেউ কল্পনাও করেননি বলে দাবি তাঁদের। স্কুলের মধ্যে এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ও শোকের আবহ ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের (Post-mortem) জন্য বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Bankura Medical College and Hospital) পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ এবং সময় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে, সুইসাইড নোটের হস্তলিপি যাচাই এবং পারিবারিক ও কর্মক্ষেত্রের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পর আবারও সামনে এল প্রশাসনিক দায়িত্বে যুক্ত শিক্ষক ও কর্মীদের উপর মানসিক চাপের বিষয়টি। একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিএলও বা ভোট সংক্রান্ত কাজে যুক্ত থাকার ফলে শিক্ষকরা বাড়তি চাপের মধ্যে পড়ছেন। হারাধন মণ্ডলের মৃত্যুর ঘটনা সেই বিতর্ককে নতুন করে উসকে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

রানিবাঁধ থানার পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death Case) রুজু করা হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, কোনও বাহ্যিক চাপ বা অন্য কোনও কারণ এই ঘটনার সঙ্গে যুক্ত কি না, তাও তদন্ত করে দেখা হবে। আপাতত শোকস্তব্ধ রাজাকাটা এলাকা। এক প্রধান শিক্ষক ও বিএলও-র এমন করুণ পরিণতিতে প্রশ্নের মুখে পড়ছে প্রশাসনিক চাপ আর মানবিক সহনশীলতার সীমা।


```