Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ট্রেনে দ্বিগুণ দামে চা-কফি-জল বিক্রি, যাত্রীর অভিযোগে ফাঁস কেলেঙ্কারি! একাধিকের চাকরি কাড়ল রেল

ভিডিও ভাইরাল হতেই IRCTC জানায়, ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট প্যান্ট্রি কার কর্মী এবং ইনচার্জকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যাত্রীদের পরিষেবার মান বাড়াতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারির আশ্বাসও দিয়েছে তারা।

ট্রেনে দ্বিগুণ দামে চা-কফি-জল বিক্রি, যাত্রীর অভিযোগে ফাঁস কেলেঙ্কারি! একাধিকের চাকরি কাড়ল রেল

ভাইরাল ভিডিও

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 9 April 2026 17:25

দ্য ওয়াল ব্যুরো: চা-কফি থেকে জল- সবকিছুই বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে (train overcharging food)। দিল্লি-অমৃতসর এক্সপ্রেসের (Delhi Amritsar Express food pricing) এই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন এক যাত্রী। মুহূর্তে ভাইরাল সেই ভিডিও ট্রেন পরিষেবা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল। অভিযোগ ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে আইআরসিটিসি (IRCTC)।  বরখাস্ত করা হয় সংশ্লিষ্ট কর্মী ও প্যান্ট্রি কার ম্যানেজারকে।

দামের অমিল, যাত্রীর ক্ষোভ

যাত্রীর অভিযোগ, ৫ টাকার চা বা কফি বিক্রি করা হচ্ছিল ১০ টাকায়, আর ১০ টাকার পানীয় বিকোচ্ছে ২০ টাকায়। এমনকি ১৪ টাকা দাম লেখা জলের বোতলও বিক্রি হয়েছে ২০ টাকায়। শুধু তাই নয়, ট্রেনের খাবার নিয়েও অসন্তোষ রয়েছে তাঁর (overpriced food in Indian trains)।

তিনি জানান, বিরিয়ানি (Biryani) অর্ডার করলেও তার সঙ্গে দই, স্যালাড বা ন্যাপকিন, যা সাধারণত খাবারের সঙ্গে থাকা উচিত- কিছুই দেওয়া হয়নি। দাম জিজ্ঞেস করলে বা অভিযোগ জানাতে গেলে কর্মীদের সঙ্গে বচসাও বাধে। বাড়তি টাকা ফেরত চাইলে তাঁকে ম্যানেজারের সঙ্গে কথা বলতে বলা হয়। কিন্তু ফোনে ম্যানেজার দাবি করেন, তিনি নাকি ট্রেনে নেই (railway pantry mismanagement)।

‘এটা জাতীয় সমস্যা, সবাইকে কথা বলতে হবে’

ভিডিওতে যাত্রীকে বলতে শোনা যায়, অনেকেই এমন ঘটনা দেখেও অভিযোগ করেন না। কিন্তু এটি যে ব্যক্তিগত নয়, জাতীয় সমস্যা, সে কথাই তুলে ধরেছেন তিনি।

তাঁর কথায়, “একবার হিসেব করে দেখুন- প্রতিটি কোচ, প্রতিটি যাত্রী থেকে যদি ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়, একটি ট্রিপেই সেই অঙ্ক হাজারে পৌঁছয় (overpriced food in Indian trains)।”

তিনি আরও জানান, যেসব পরিবার সাধারণ বা সেকেন্ড সিটিংয়ে ভ্রমণ করেন, তাঁদের প্রতিটি টাকা হিসেব করে খরচ করতে হয়। অথচ ৮০ টাকার খাবারের জন্য তাঁদের ১৮০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। তাঁদের কাছে এটি শুধু অতিরিক্ত দামের বিষয় নয়- এটি খাবার জুটবে কি না, সেই লড়াই।

যাত্রীর কথায়, “আপনি যখন এমন ঘটনা দেখবেন, দয়া করে উপেক্ষা করবেন না। এই অতিরিক্ত টাকার আড়ালে কারও না কারও খিদে লুকিয়ে থাকে।”

রেলের তাৎক্ষণিক ব্যবস্থা

ভিডিও ভাইরাল হতেই IRCTC জানায়, ঘটনার তদন্ত করে সংশ্লিষ্ট প্যান্ট্রি কার কর্মী এবং ইনচার্জকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যাত্রীদের পরিষেবার মান বাড়াতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারির আশ্বাসও দিয়েছে তারা।

এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, ট্রেনের খাবারের মান ও নির্ধারিত দাম নিশ্চিত করতে রেল কতটা কঠোর নিয়ম প্রয়োগ করবে? যাত্রীদের স্বচ্ছ সেবা নিশ্চিত করা যে জরুরি, তা স্পষ্ট করে দিল এই অভিযোগ।


```