দীপেশের কাছ থেকে ৩০ হাজার টাকা নগদ এবং কিছু গয়না উদ্ধার করা হয়েছে। খণ্ডওয়ারের (Khandwa district) পুলিশকর্তা জানিয়েছেন, 'ধৃতকে জেরা করে বাকি পলাতকদের খোঁজ চলছে।

শেষ আপডেট: 13 February 2026 19:15
দ্য ওয়াল ব্যুরো: পুলিশ কর্মীদের বাড়ি 'টার্গেট' করেই চুরি! চোরের এই অদ্ভুত প্যাটার্ন দেখে অবাক হয়েছিল পুলিশ। দীর্ঘ তল্লাশির পর অবশেষে অভিযুক্ত যুবককে গ্রেফতার করল মধ্যপ্রদেশের পুলিশ (Madhya Pradesh burglary case)। এরপরই সামনে আসে আসল কারণ। গত ২০ জানুয়ারির এক চুরির তদন্ত থেকেই সামনে আসে তাঁর পরিচয়। ওই রাতে কনস্টেবল করণপাল সিং এবং সুরেশ খাটের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ (CCTV footage) খতিয়ে দেখে দীপেশকে শনাক্ত করে। এরপর জাবুয়া, আলিরাজপুর ও ধর জেলাজুড়ে তল্লাশি অভিযান চালায় তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, দীপেশ পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে একাধিক জায়গা গা ঢাকা দিয়েছিল। তবে ডিজিটাল সাহায্য নিয়ে তাঁর লোকেশন ট্র্যাক করতে পারে পুলিশের একটি বিশেষ দল। তারপরই বুরহানপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
পুলিশের হাত থেকে পালিয়ে দীপেশ ছাদ থেকে লাফ দেয়, হাতে-পায়ে গুরুতর চোট পেয়েছেন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসার পর আদালতে তোলা হলে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে ধৃতকে।
দীপেশের কাছ থেকে ৩০ হাজার টাকা নগদ এবং কিছু গয়না উদ্ধার করা হয়েছে। খণ্ডওয়ারের (Khandwa district) পুলিশকর্তা জানিয়েছেন, 'ধৃতকে জেরা করে বাকি পলাতকদের খোঁজ চলছে। দ্রুতই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে।'
পুলিশি জেরায় দীপেশ স্বীকার করেছেন যে তিনি কেবল পুলিশদের বাড়িতেই চুরি করত (Madhya Pradesh burglary case)। এর পিছনে লুকিয়ে আছে ১৫ বছর পুরনো রাগ। জানা গেছে, প্রায় বছর ১৫ আগে দীপেশ আলিরাজপুরে এক পুলিশকর্মীর হাতে মার খেয়েছিল (15 year old revenge story)। তাঁর দাবি, বিনা অপরাধেই তাঁকে মারা হয়েছিল। তাই প্রতিশোধ নিতেই কেবল পুলিশদের বাড়িকেই 'টার্গেট' করতেন।
স্টেশন হাউস অফিসার প্রবীণ আর্য বলেন, “দীপেশ আগে পুলিশ লাইনের কাছে ফেরিওয়ালার ভান করে রেকি করত। তারপর রাতের অন্ধকারে চুরি করত।”
দীপেশের আরও দুজন সহযোগী ছিল- রমেশ ও ভুরালিয়া। তাঁরা এখনও পলাতক। দুজনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।