Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তামিলনাড়ুতে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, সদ্য জেলফেরত যুবকের পায়ে গুলি করে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত সোমবার। বৃদ্ধা একাই সন্ধ্যেবেলায় হাঁটতে বেরোন। সেইসময়েই ফাঁকা রাস্তা থেকে বৃদ্ধাকে একটি নির্জন জায়গায় তুলে নিইয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

তামিলনাড়ুতে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, সদ্য জেলফেরত যুবকের পায়ে গুলি করে গ্রেফতার করল পুলিশ

গ্রেফতার অভিযুক্ত যুবক

শেষ আপডেট: 17 June 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে ধর্ষণের শিকার ৮০ বছরের বৃদ্ধা। মাত্র দুদিন আগেই চুরির মামলায় জেল থেকে ছাড়া পাওয়া ২৩ বছর বয়সি যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে (A Man raped an 80 year old woman)। ঘটনাটি তামিলনাড়ুর (Tamilnadu) কুড্ডালোর জেলার।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে গত সোমবার। বৃদ্ধা একাই সন্ধ্যেবেলায় হাঁটতে বেরোন। সেইসময়েই ফাঁকা রাস্তা থেকে বৃদ্ধাকে একটি নির্জন জায়গায় তুলে নিইয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাণ বাঁচলেও অবস্থা সংকটজনক। শারীরিক চিকিৎসার (Medical treatment) পাশাপাশি মানসিক স্বাস্থ্যের চিকিৎসাও করা হচ্ছে বৃদ্ধার (Psychological counselling)।

এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'আমরা ধর্ষণের মামলা রুজু করেছি। তদন্ত চলছে। আমাদের হাতে পোক্ত প্রমাণ রয়েছে। নির্যাতিতা আপাতত বিপন্মুক্ত।'

পুলিশ যখন অভিযুক্তকে ধরতে যায়, তখন সে আচমকাই একটি ছুরি নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশকে বাধ্য হয়ে অভিযুক্তের হাঁটুর নিচে গুলি চালাতে হয়। পরে তাকে গ্রেফতার করা সম্ভব হয়। অভিযুক্ত এখন পুলিশ হেফাজতে রয়েছে এবং আহত দুই পুলিশকর্মী চিকিৎসাধীন।

এই ঘটনা সামনে আসতেই রাজ্যের প্রধান বিরোধী দল এআইএডিএমকে (AIADMK) মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকারের তীব্র সমালোচনা করেছে। বিরোধী নেতা এডাপ্পাড়ি কে.পালানিস্বামী বলেন, 'তামিলনাড়ু কোথায় যাচ্ছে, তা কেউ জানে না। মুখ্যমন্ত্রী আইন-শৃঙ্খলা রক্ষা বা মাদক নিয়ন্ত্রণে কতটা ব্যর্থ, তা প্রমাণিত।'

যদিও শাসক দল ডিএমকে দাবি করেছে, রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা বাড়েনি। রাজ্যের বিচার ব্যবস্থার তৎপরতা নিয়ে আন্না বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যৌন হেনস্থা মামলার উদাহরণ তুলে ধরে বলেন, সেখানে মাত্র পাঁচ মাসের মধ্যেই অভিযুক্তকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
 


```