Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোচিং ছাড়াই পিএইচডি ও ইউজিসি-নেট পরীক্ষায় প্রথম শিমলার দামিনী! তুখোড় মেধায় দুরন্ত সাফল্য

দামিনী কেবল আইআইটি দিল্লির সাইকোলজির পিএইচডি প্রবেশিকায় সেরা নম্বর পেয়েই থেমে থাকেননি, আইআইটি কানপুরের পিএইচডি পরীক্ষাতেও অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ পেয়েছেন তিনি।

কোচিং ছাড়াই পিএইচডি ও ইউজিসি-নেট পরীক্ষায় প্রথম শিমলার দামিনী! তুখোড় মেধায় দুরন্ত সাফল্য

দামিনী সিং ব্রার

শেষ আপডেট: 17 June 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: আজকালকার দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য কোচিংকে প্রায় বাধ্যতামূলক মনে করা হয়। কিন্তু সেই প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন হিমাচল প্রদেশের শিমলার সঞ্জৌলির বাসিন্দা দামিনী সিং ব্রার (২৬)। একটিও কোচিং ক্লাস না করে দেশের কঠিন কঠিন একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি এখন আইআইটি দিল্লির পিএইচডি প্রোগ্রামে যোগ দিতে প্রস্তুত।

দামিনী কেবল আইআইটি দিল্লির সাইকোলজির পিএইচডি প্রবেশিকায় সেরা নম্বর পেয়েই থেমে থাকেননি, আইআইটি কানপুরের পিএইচডি পরীক্ষাতেও অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ পেয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি বেঙ্গালুরুর নিমহান্স (NIMHANS)-এর পিএইচডি লিখিত পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন এবং ইন্টারভিউয়ের জন্যও শর্টলিস্ট করা হয়েছে তাঁকে। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি প্রথম চেষ্টাতেই ইউজিসি-নেট (সাইকোলজি) পরীক্ষাও পাশ করেন।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের লেডি শ্রীরাম কলেজ-এ ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হয়েছিলেন দামিনী। সেখান থেকে তিনি মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস (TISS) থেকে অ্যাপ্লায়েড সাইকোলজিতে মাস্টার্স করেন। উল্লেখ্য, স্কুল জীবনেও তিনি ছিলেন দারুণ কৃতী- শিমলা অঞ্চলের দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় প্রথম হয়েছিলেন তিনি।

শুধু পুঁথিগত বিদ্যা বা পরীক্ষা নয়, মানসিক স্বাস্থ্য নিয়ে বাস্তব অভিজ্ঞতাও দামিনীর অন্যতম বড় শক্তি। অনেকটা সময় কাটিয়েছেন শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে। বর্তমানে পুনের যোর্বা কেয়ার (ZorbaCare) রিহ্যাব সেন্টারে ফুল-টাইম সাইকোলজিস্ট হিসেবে কাজ করছেন তিনি। সেখানে রোগীদের খারাপ জিনিসের থেকে আসক্তি কাটানোর কাজ করছেন দামিনী। তাঁর কাজে ব্যবহৃত হচ্ছে CBT (Cognitive Behavioural Therapy), মোটিভেশনাল ইন্টারভিউ, বিহেভিয়ারাল থেরাপি ও ট্রমা-ইনফর্মড পদ্ধতি। তিনি স্বাধীনভাবে কাউন্সেলিং সেশন পরিচালনা করেন।


```