Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

ফের যাত্রাবিভ্রাট, দিল্লি-প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল যান্ত্রিক ত্রুটিতে

মঙ্গলবার দু-দুটি এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ানে যান্ত্রিক ত্রুটি ও সুরক্ষা পরীক্ষায় উত্তীর্ণ না হওয়াকে কেন্দ্র করে বৈদেশিক উড়ান ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে।

ফের যাত্রাবিভ্রাট, দিল্লি-প্যারিসগামী এয়ার ইন্ডিয়ার বিমান বাতিল যান্ত্রিক ত্রুটিতে

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 17 June 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: একদিনে দুবার। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানের পর দিল্লি-প্যারিসগামী AI143 বিমানে যাত্রা বিভ্রাট। বাতিল করা হল উড়ান। মঙ্গলবার দু-দুটি এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক উড়ানে যান্ত্রিক ত্রুটি ও সুরক্ষা পরীক্ষায় উত্তীর্ণ না হওয়াকে কেন্দ্র করে বৈদেশিক উড়ান ব্যবস্থা বড়সড় প্রশ্নের মুখে পড়েছে। আমদাবাদের দুর্ঘটনার পর থেকে অতিরিক্ত সুরক্ষা হিসেবে নিখুঁত পরীক্ষার সময় কয়েকটি ত্রুটি ধরা পড়ে। যার জেরে প্যারিসগামী ওই বিমানটি বাতিল করে দেওয়া হয়।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, প্যারিসের চার্লস দি গল বিমানবন্দরে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। রাতের এই সফরের জন্য অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখার পরেই ত্রুটি নজরে আসে। যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যাঁরা বাতিলের জন্য টিকিটের পুরো অর্থ ফেরত চান, তাঁদেরও সেই সুযোগ দেওয়া হচ্ছে। তবে বিকল্প ফ্লাইটের সুবিধাও নিতে পারবেন যাত্রীরা। একইভাবে এদিনই প্যারিস থেকে দিল্লিমুখী এআই ১৪২ বিমানটিও বাতিল করা হয়েছে।

আমদাবাদ বিমান দুর্ঘটনার পরে প্রথম লন্ডনগামী উড়ান হিসেবেই নির্ধারিত ছিল এয়ার ইন্ডিয়ার AI-159 ফ্লাইট। কিন্তু মঙ্গলবার দুপুরে ওই উড়ান বাতিল করে দেওয়া হল ‘প্রযুক্তিগত ত্রুটি’-র কারণে। মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটে ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। এনিয়ে গত ২৪ ঘণ্টায় চতুর্থবার প্রযুক্তিগত সমস্যায় পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। সংস্থার তরফে জানানো হয়েছেযাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে।

এর মধ্যেই আরও তিনটি ঘটনায় বিপাকে পড়েছে এয়ার ইন্ডিয়া। মঙ্গলবারই সকালে সান ফ্রান্সিসকো থেকে মুম্বইগামী AI-180 ফ্লাইটের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। কলকাতা বিমানবন্দরে নির্ধারিত ব্রেকের সময় সেই সমস্যা দেখা দেয়। সব যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেওয়া হয়।


```