Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Air India Crash: শুধু ইঞ্জিন না পুরো সিস্টেম বিকল? বিপর্যয়ের কারণ খুঁজতে নজরে 'ব়্যাট'

যে ভিডিও তদন্তকারীদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমানটি কার্যত আর উড়তেই পারে না এবং হঠাৎই নামতে শুরু করে। 

Air India Crash: শুধু ইঞ্জিন না পুরো সিস্টেম বিকল? বিপর্যয়ের কারণ খুঁজতে নজরে 'ব়্যাট'

ফাইল ছবি

শেষ আপডেট: 17 June 2025 18:07

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার জন্য উড়েছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনারের ৭৮৭-৮ বিমান (Air India Crash)। কিন্তু মাত্র ৩২ সেকেন্ডের মাথায় তা ভেঙে পড়ে (Ahmedabad Plane Crash)। গত ১২ জুন যে ঘটনা ঘটেছে তা হয়তো ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। ৫ দিন কেটে যাওয়ার পরও বিপর্যয়ের মূল কারণ সামনে আসেনি। আর এই সময়ই তদন্তকারীদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ এক তথ্য। হাতিয়ার হয়ে উঠেছে 'ব়্যাট' (Ram Air Turbine)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির দু’টি ইঞ্জিনই হয়তো একসঙ্গে বন্ধ হয়েছিল (Dual Engine Faliure), অথবা সম্পূর্ণ ইলেকট্রিক বা হাইড্রলিক সিস্টেম বিকল হয়ে গেছিল। সেই কারণেই এই বিপর্যয়। ইতিমধ্যে দুর্ঘটনার একটি স্পষ্ট ভিডিও ও অডিও রেকর্ডিং এখন তদন্তকারীদের হাতে এসেছে। তাতে ধরা পড়েছে র‍্যাম এয়ার টারবাইন (RAT)-এর স্পষ্ট শব্দ। তা থেকেই এমনটা অনুমান করা হচ্ছে।

কী এই 'ব়্যাট'

এই যন্ত্রটি ছোট প্রপেলারের মতো যা বিমানের নীচের দিকে থাকে। যখন বিমানে একসঙ্গে দু’টি ইঞ্জিন কাজ করা বন্ধ করে অথবা সম্পূর্ণ হাইড্রলিক বা বৈদ্যুতিন ব্যবস্থা বিকল হয়, তখন স্বয়ংক্রিয়ভাবে এটি খুলে যায়।

যে ভিডিও তদন্তকারীদের হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে ওড়ার পরই বিমানটি কার্যত আর উড়তেই পারে না এবং হঠাৎই নামতে শুরু করে। এই সময়ই জোরে শব্দ শোনা যায় যা র‍্যাট-এর বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, র‍্যাট খুলে যাওয়াই যদি বিষয় হয় তাহলে বিমান দুর্ঘটনার তিনটি সম্ভাব্য কারণ হতে পারে — ১) বিমানটির দুটি ইঞ্জিন অকেজো হয়ে পড়েছিল, ২) সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থা বিকল হয়ে গেছিল, আর ৩) হাইড্রলিক সিস্টেমে ত্রুটি ঘটেছিল।

Air India Crash, Ahmedabad Crash, Dreamliner, Ram Air Turbine, RAT: New  Evidence Of Air India Crash Points To Dual-Engine Or Electrical Failure

এই তিনটি পরিস্থিতির মধ্যে যে কোনও একটি ঘটলেই র‍্যাট স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে এবং তার লক্ষ্য হয় সীমিত সময়ের জরুরি বিদ্যুৎ সরবরাহ।

এই পরিস্থিতিতে তদন্তকারী দল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার সিরিজের প্রতিটি বিমানের ইঞ্জিন ও ইলেকট্রিক-হাইড্রলিক সিস্টেম খতিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন। কারণ যদি সত্যিই একযোগে সমস্ত ব্যবস্থা অকেজো হয়ে পড়ে, তা হলে সারা বিশ্বে চলাচলকারী এই মডেলের অন্যান্য বিমান নিয়েও নিরাপত্তা সংশয় তৈরি হবে।


```