Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

চশমার ফ্রেমে স্পাই ক্যামেরা! পুরীর জগন্নাথ মন্দিরে ছবি তোলার চেষ্টা ভক্তের, গ্রেফতার ১

পুরীর জগন্নাথ মন্দিরে চশমার ফ্রেমে স্পাই ক্যামেরা লুকিয়ে ছবি তোলার চেষ্টায় ধরা পড়লেন এক ভক্ত।

চশমার ফ্রেমে স্পাই ক্যামেরা! পুরীর জগন্নাথ মন্দিরে ছবি তোলার চেষ্টা ভক্তের, গ্রেফতার ১

পুরীর জগন্নাথ মন্দির

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 8 November 2025 08:02

দ্য ওয়াল ব্য়ুরো: পুরীর জগন্নাথ মন্দিরের সুরক্ষা নিয়ে ভক্তমহলে উদ্বেগ আরও বাড়ল। গত শুক্রবার দুটি গুরুতর ঘটনা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। মন্দিরের মধ্যে ছবি তোলা এবং ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, ভক্ত এবং পুরোহিতদের অসতর্কতা বারবার নিয়ম লঙ্ঘনের দিকে ইঙ্গিত করছে।

পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয় না। নির্দিষ্ট স্থানে সেগুলি জমা রাখার ব্যবস্থা আছে। এর মধ্যেও এক ভক্ত লুকোনো ক্যামেরা নিয়ে মন্দিরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, জগমোহন এলাকার কাছে ওই ভক্তকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তখনই তাঁকে ধরা হয়। তাঁর চশমার ফ্রেমে অতি সূক্ষ্ম একটি স্পাই ক্যামেরা লাগানো ছিল।

ধৃত ব্যক্তির নাম ভারত পান্ডিয়া, তিনি আমেদাবাদের বাসিন্দা। সঙ্গে সঙ্গে তাঁর চশমাটি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের খবর, গত এক মাসে জগন্নাথ মন্দিরে স্পাই ক্যামেরাযুক্ত চশমা বাজেয়াপ্ত করার এটি পঞ্চম ঘটনা।

অন্যদিকে, শুক্রবারেই অন্য একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। শান্তনু মিশ্র নামে ওডিশার জাজপুর এলাকার এক বাসিন্দা পুরোহিতের পোশাক পরে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার চেষ্টা করেন বলে অভিযোগ।

পিটিআই সূত্রে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুরোহিতের পোশাক পরা ব্যক্তিদের আলাদা করে চিহ্নিত করা তাঁদের পক্ষে বেশ কঠিন। কেবল মন্দিরের প্রকৃত পুরোহিত এবং ভেতরে থাকা পুলিশকর্মীরাই তাঁদের চিনতে পারেন। এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় মন্দিরের পুরোহিত এবং ভক্তরা তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন।

এরই মধ্যে, মন্দিরের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন কর্তৃপক্ষ তিন জন পুরোহিতকে সাসপেন্ড করেছে। মন্দিরের নিয়ম ভেঙে ভক্তদের কাছ থেকে অর্থ আদায় করার অভিযোগে তাঁদের দু'মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে।
 


```