Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‘অপারেশন সিঁদুর’ নিয়ে দলীয় অবস্থানে সহমত নন তারুর, লোকসভায় বক্তব্য রাখতে চান না সাংসদ

সরকারি ও বিরোধী দুই শিবির থেকেই এ দিন পার্লামেন্টে বক্তব্য রাখার জন্য বিশিষ্ট নেতাদের তালিকা চূড়ান্ত করা হয়।

‘অপারেশন সিঁদুর’ নিয়ে দলীয় অবস্থানে সহমত নন তারুর, লোকসভায় বক্তব্য রাখতে চান না সাংসদ

পৃথা ঘোষ

শেষ আপডেট: 28 July 2025 14:25

দ্য ওয়াল ব্যুরো: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে চলতি বাদল অধিবেশনে লোকসভায় বক্তব্য রাখার অনুরোধ পেলেও, কংগ্রেস সাংসদ শশী তারুর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সূত্রের খবর, দলীয় অবস্থানের সঙ্গে একমত না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নেন।

পহেলগামে নৃশংস জঙ্গিহামলায় ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক এই জবাবি অভিযানে সরকারের বিরুদ্ধে দল যে কঠোর সমালোচনার পথে হাঁটছে, সেই অবস্থানে নিজের বক্তব্য ‘খাপ খায় না’ বলেই জানিয়েছেন তিনি।

ইন্ডিয়া টুডে-কে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, তারুর স্পষ্ট করে জানান যে তিনি আগেই ‘অপারেশন সিঁদুর’-কে সফল বলে অভিহিত করেছেন, এবং সেই মূল্যায়নের পক্ষেই তিনি এখনও দাঁড়িয়ে আছেন।

তিনি দলীয় নেতৃত্বকে জানান, তাঁর আগের মন্তব্যের ধারাবাহিকতা বজায় রেখে যদি কথা বলতে হয়, তবেই তিনি বক্তব্য রাখতে পারেন। কিন্তু দল যখন চাইছে সরকারের তীব্র সমালোচনা হোক, তখন তাঁর পক্ষে তা মেনে বক্তব্য রাখা সম্ভব নয়।

টানা এক সপ্তাহের বাধা কাটিয়ে সোমবার থেকে লোকসভা ও রাজ্যসভায় পহেলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু বিরোধীদের প্রতিবাদ-বিক্ষোভে আলোচনা কার্যত এগোতেই পারেনি।

সরকারি ও বিরোধী দুই শিবির থেকেই এ দিন পার্লামেন্টে বক্তব্য রাখার জন্য বিশিষ্ট নেতাদের তালিকা চূড়ান্ত করা হয়।

সরকারি তরফে বক্তা হিসেবে ছিলেন রাজনাথ সিং, এস জয়শঙ্কর, অনুরাগ ঠাকুর, বিজয়ন্ত পাণ্ডা, তেজস্বী সূর্য-সহ বেশ কিছু হেভিওয়েট নাম। অন্যদিকে, বিরোধী পক্ষ থেকে উপস্থিত ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও সায়নী ঘোষ (তৃণমূল), সুপ্রিয়া সুলে (এনসিপি এসপি), এ রাজা ও কানিমোঝি (ডিএমকে) প্রমুখ।

এদিকে, কংগ্রেসের তরফে আলোচনা শুরু করবেন গৌরব গগৈ। তাছাড়া থাকবেন, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, দীপেন্দ্র হুডা, প্রনীতি শিন্ডে প্রমুখ।

সূত্র অনুযায়ী, বিরোধী দলনেতা রাহুল গান্ধী মঙ্গলবার লোকসভায় আলোচনায় অংশ নেবেন।


```