Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

‘দেশ আগে, দল পরে,’ কংগ্রেসের সঙ্গে দূরত্ব নিয়ে জল্পনার মাঝে বার্তা তারুরের, তুললেন নেহরু প্রসঙ্গ

সম্প্রতি 'অপারেশন সিঁদুর' নিয়ে গেরুয়া শিবিরের নানা মন্তব্যের ও সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে কংগ্রেসের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন এই বর্ষীয়ান নেতা। এ দিন তার জবাব দেন তিনি।

 ‘দেশ আগে, দল পরে,’ কংগ্রেসের সঙ্গে দূরত্ব নিয়ে জল্পনার মাঝে বার্তা তারুরের, তুললেন নেহরু প্রসঙ্গ

শশী তারুর (ফাইল ফোটো)

শেষ আপডেট: 20 July 2025 11:24

দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়েছে কি না, এই জল্পনার মাঝে শনিবার ‘জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলির সহযোগিতা জরুরি’ বলে মন্তব্য করলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও তিরুবনন্তপুরমের সাংসদ শশী তারুর। কেরলের কোচিতে ‘শান্তি, সম্প্রীতি ও জাতীয় উন্নয়ন’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, 'দেশই প্রথম। রাজনৈতিক দল আসলে একটা মাধ্যম মাত্র, যার সাহায্যে আমরা দেশকে আরও উন্নত করতে পারি।'

তারুরের কথায়, 'আপনার প্রথম আনুগত্য কার প্রতি হওয়া উচিত? আমার মতে, দেশ সবার আগে। দল হল একটা উপায়, যার মাধ্যমে আমরা দেশকে আরও ভাল রাখতে পারি। প্রত্যেক দলেরই নিজস্ব ভাবনা আছে দেশের উন্নয়নের পথে এবং তারা তাতে দ্বিমত পোষণ করতেই পারে।'

সম্প্রতি 'অপারেশন সিঁদুর' নিয়ে গেরুয়া শিবিরের নানা মন্তব্যের ও সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে কংগ্রেসের অন্দরেই সমালোচনার মুখে পড়েছেন এই বর্ষীয়ান নেতা। এ দিন তারও জবাব দেন তিনি। বলেন, 'অনেকেই আমার সমালোচনা করছেন, কারণ আমি আমাদের সশস্ত্র বাহিনী ও সরকারের পাশে দাঁড়িয়েছি। দেশের ভেতরে এবং সীমান্তে সম্প্রতি যা ঘটেছে, সেই প্রেক্ষিতে আমি মনে করি, এটাই দেশের পক্ষে ঠিক সিদ্ধান্ত। তাই আমি নিজের অবস্থানে অনড় থাকব।'

অনুষ্ঠানে এক ছাত্র তাঁর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে তারুর জানান, তাঁর মতো অনেকেই আছেন, যাঁরা দলের মূল্যবোধ এবং আদর্শকে শ্রদ্ধা করেন এবং সেই কারণেই দলে রয়েছেন। কিন্তু জাতীয় নিরাপত্তার স্বার্থে অন্য দলের সঙ্গে সহযোগিতা করাও জরুরি। অনেক সময় দল এই ধরনের অবস্থানকে অবিশ্বাস্য বা বিরোধিতা বলে ধরে নেয়। এখানেই মূল সমস্যা তৈরি হয়।

গণতন্ত্রের পরিকাঠামো ও তাতে রাজনৈতিক দলের ভূমিতা ব্যাখ্যা করেন কংগ্রেস নেতা। তিনি মনে করেন, প্রতিযোগিতা থাকবেই। কিন্তু যখন জাতীয় সংকট দেখা দেয়বে, তখন একসঙ্গে কাজ করাটাই জরুরি।

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা টেনে তিনি মনে করিয়ে দেন, 'গত ১৬ বছর ধরে আমি সর্বসমক্ষে ‘সমন্বিত উন্নয়ন’-এর কথা বলে এসেছি। আমি বিশ্বাস করি, দেশের উন্নয়নের পাশাপাশি জাতীয় নিরাপত্তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

পরে সংবাদমাধ্যমের উদ্দেশে বার্তা দেন, তাঁর রাজনৈতিক পথচলার মূল দর্শন বরাবরই 'নেশন ফার্স্ট' অর্থাৎ দেশ সবার আগে। বিদেশে চাকরি ছেড়ে শুধুমাত্র দেশের সেবা করার উদ্দেশ্যেই ফিরেছিলেন। রাজনীতির মাধ্যমে হোক বা বাইরে থেকে, তিনি সেই কাজই করে যাওয়ার চেষ্টা করছেন।

সম্প্রতি 'অপারেশন সিঁদুর' সংক্রান্ত একটি সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে শশী তারুরকে বসানো নিয়ে কংগ্রেসে অসন্তোষ ছড়ায়। এ প্রসঙ্গে তারুর এদিন বলেন, 'আমি এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করিনি। তবে আজ এক ছাত্র এই বিষয়ে প্রশ্ন করেছিল, তাই মনে করলাম, জবাব দেওয়া উচিত।' এক্স-এ লেখেন, 'জাতীয় গুরুত্বের মুহূর্তে রাজনৈতিক দলগুলির একজোট হওয়া উচিত। প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি কথাই বারবার মনে পড়ে, ‘ভারত যদি মারা যায়, তবে বাঁচে কে?' এই উক্তি উদ্ধৃত করেই তিনি সমস্ত রাজনৈতিক নেতাদের উদ্দেশে আহ্বান জানান, দেশের স্বার্থে দলগত বিভেদ দূরে সরিয়ে রাখার।


```