Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রাস্তাঘাটে অনুমতি না নিয়ে যার তার ছবি তুললে এমনটাই হয়, সোজা শ্রীঘরে

বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট ও ব্রিগেড রোডের মতো ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকা মহিলাদের গোপনে ভিডিও করে ‘স্ট্রিট ফ্যাশন’ রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করছিলেন এক ব্যক্তি। 

রাস্তাঘাটে অনুমতি না নিয়ে যার তার ছবি তুললে এমনটাই হয়, সোজা শ্রীঘরে

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 July 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট ও ব্রিগেড রোডের মতো ব্যস্ত রাস্তায় হাঁটতে থাকা মহিলাদের গোপনে ভিডিও করে ‘স্ট্রিট ফ্যাশন’ রিল বানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করছিলেন এক ব্যক্তি। বিষয়টি সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান এক মহিলা, যিনি নিজের অজান্তেই সেই ভিডিওর অংশ হয়ে উঠেছিলেন। অভিযোগ ওঠার পরই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।

ঘটনার সূত্রপাত ইনস্টাগ্রামে একটি সাহসী পোস্ট দিয়ে, যেখানে এক মহিলা জানান যে, তাঁর সম্মতি ছাড়াই একটি ভিডিও গোপনে তোলা হয়েছিল এবং তা পোস্ট হওয়ার পর থেকেই তিনি একাধিক কুরুচিকর বার্তা পেতে শুরু করেন। তিনি লেখেন, “আমি বহুবার রিপোর্ট করেছি, কোনও কাজ হয়নি। ওই রিল মিনিটে মিনিটে ভিউ পাচ্ছে, আর লোকজন আমার অ্যাকাউন্ট খুঁজে বের করে অশ্লীল মেসেজ পাঠাচ্ছে।”

তিনি আরও জানান, শুধু তিনিই নন, এমন অনেক মহিলার ভিডিও ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে, যাঁরা জানেনও না যে তাঁদের ছবি বা ভিডিও তোলা হয়েছে। ওই অ্যাকাউন্টটিকে তিনি এবং আরও অনেকে রিপোর্ট করলেও, তা ইনস্টাগ্রামের ‘কমিউনিটি গাইডলাইনস’-এর আওতায় পড়ে না বলে জানানো হয়।

তিনি বেঙ্গালুরু পুলিশকে সরাসরি ট্যাগ করে অ্যাকাউন্টটি সরানোর অনুরোধ করেন এবং তাঁর অনুগামীদের ওই অ্যাকাউন্ট রিপোর্ট করার আহ্বান জানান—“সংখ্যার জোরেই বদল আনা সম্ভব।”

অভিযোগ পেয়ে বেঙ্গালুরু সাইবার ক্রাইম পুলিশ একটি মামলা রুজু করে এবং তদন্ত শুরু করে। অবশেষে @IndianWalk নামে ইনস্টাগ্রাম হ্যান্ডেলটির কনটেন্ট ক্রিয়েটর গুরুদীপ সিংকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তিনি শহরের কেআর পুরম এলাকার বাসিন্দা এবং ভাইয়ের সঙ্গে থাকতেন। পুলিশ সূত্রে খবর, গুরুদীপ ইনস্টাগ্রামে একাধিক মহিলা ও অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ছবি ও ভিডিও আপলোড করতেন, যার মধ্যে বেশ কিছু অশালীন ও আপত্তিকর কনটেন্ট ছিল। বর্তমানে পুলিশ তাঁর কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করছে। 


```