Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলা

দুর্ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারে কান্নার রোল। গোটা ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। 

গুজরাত সেতু বিপর্যয়: ১ ঘণ্টা ধরে চিৎকার করেছিলেন, নিজে বাঁচলেও স্বামী-সন্তান হারালেন মহিলা

ফাইল ছবি

শেষ আপডেট: 10 July 2025 07:21

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের ভদোদরায় ভয়াবহ সেতু বিপর্যয়ের (Gujarat Bridge Collapse) ঘটনা ঘটেছে। ৪০ বছরের পুরনো সেতু ভেঙে শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ১১ জনের (Death)। বহু মানুষ নিখোঁজ এবং আহত। ভাগ্যক্রমে বেঁচে যাওয়া এক যাত্রীই সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

দারিয়াপুরম, মুজহপুরা গ্রামের পাঁচজন একসঙ্গে একটি ভ্যানে করে ভবনগর জেলার বাগদানা যাচ্ছিলেন। সেই সময়ই সেতুর একটি স্ল্যাব হঠাৎ ভেঙে গেলে নদীতে পড়ে যায় তাঁদের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চারজনের। তবে সেই গাড়ি থেকে অলৌকিকভাবে বেরিয়ে আসেন একজন মহিলা — সোনাল বেন রমেশ পাধিয়ার। তিনিই ছিলেন সেই গাড়ির একমাত্র জীবিত যাত্রী।

"Save My Son": Gujarat Bridge Collapse Survivor Screamed For Help For An Hour

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ব্রিজ ভেঙে নীচে পড়ে যাওয়ার পর তিনি ধ্বংসাবশেষে আটকে ছিলেন। সেই অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। গাড়ির কাঁচ ভেঙে কোনওক্রমে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে বলেন, “আমার স্বামী, আমার ছেলে, কাউকে বাঁচান..., আমার সন্তানকে উদ্ধার করুন। বাঁচাও, বাঁচাও।'' কিন্তু কেউই বাইরে আসতে পারেনি।

মহিলা এও জানিয়েছেন, এই ঘটনার কিছু পরে উপর দিয়ে পড়ে যায় আরও একটি ট্রাক। ততক্ষণ সব শেষ। তাঁর স্বামী ও ছেলের মৃত্যু হয়েছে। গাড়িতে থাকা আরও একটি দু’বছরের শিশুও মারা গেছে।

ঘটনার পরে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করে প্রশাসন। নদী থেকে উদ্ধার করা হয়েছে গাড়ি ও দেহ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটির অবস্থা খুবই খারাপ ছিল, তা জেনেও সরকার বা পুরসভা ব্যবস্থা নেয়নি।

দুর্ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারে কান্নার রোল। গোটা ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে পুরনো ও জরাজীর্ণ সেতুগুলির পরিকাঠামোগত অবস্থা ঘিরে ফের একবার প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য।


```