বুধবার, ৯ জুলাই, বরোদার গম্ভীরা সেতু ভেঙে পড়ে ৯ জনের মৃত্যুর পরে ফের সেই মোদীর ভাষণ নিয়ে চর্চা শুরু হয়েছে।

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই ইস্যুতে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘দুর্নীতি’ নিয়ে।
শেষ আপডেট: 9 July 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ সালের মার্চ মাস। বিধানসভা নির্বাচনের ঠিক মুখে কলকাতার বড়বাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিবেকানন্দ রোড উড়ালপুল। বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় ভোটে হাতে গরম ইস্যু পেয়ে গেল বিজেপি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই ইস্যুতে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ‘দুর্নীতি’ নিয়ে। মোদী ওই ঘটনাকে দুর্নীতির ফল বলে ব্যাখ্যা করেছিলেন।
কপালের ঘাম মুছে মোদীকে বলতে শোনা গিয়েছিল, সেতু ভেঙে পড়েছে। এটা নিয়তির বিধান ছিল না, বরং দুর্নীতির ফসল। ঈশ্বর আপনাদের আগাম জানিয়ে দিয়েছেন যে কী ধরনের সরকার আপনারা চালাচ্ছেন। মানুষকে ভগবান বার্তা পাঠিয়েছেন যে, আজ সেতু ভেঙে পড়েছে। তো কাল উনি গোটা রাজ্যকে শেষ করে দেবেন। রাজ্যকে বাঁচাতেই বিধাতা সকলকে বার্তা দিয়েছেন।
বুধবার, ৯ জুলাই, বরোদার গম্ভীরা সেতু ভেঙে পড়ে ৯ জনের মৃত্যুর পরে ফের সেই মোদীর ভাষণ নিয়ে চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এদিনই মোদীর সেই কথা নিয়ে ঠেস মেরে এক্সবার্তা পাঠিয়েছে নামিবিয়া সফররত প্রধানমন্ত্রীর উদ্দেশে। তৃণমূল লিখেছে, গুজরাতে ফের একটি সেতু ভেঙে পড়ে আবার অনেকগুলি প্রাণহানি ঘটল। মোরবি সেতু থেকে বরোদা। বিজেপি মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আপনিই বলুন আর কতগুলি মর্মান্তিক দুর্ঘটনার পর আপনাদের জবাব মিলবে?
LIVES LOST as yet another bridge collapses in Gujarat. From Morbi to Vadodara, how many more tragedies before accountability is ensured, @Bhupendrapbjp?
Is this the much-celebrated “Gujarat Model” that PM @narendramodi continues to champion?
Will this too be dismissed as an… pic.twitter.com/R0sVhMofsq— All India Trinamool Congress (@AITCofficial) July 9, 2025
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেকে যাতে চ্যাম্পিয়ন বলে মনে করেন, এটাই কি সেই গুজরাত মডেল? যা নিয়ে আপনারা সকলে ঢাক পিটিয়ে বেড়ান। এটাকেও নিয়তির বিধান বলে আপনারা পাশ কাটিয়ে যাবেন! অথবা শেষমেশ স্বীকার করে নেবেন যে, এটাও আপনাদের দুর্নীতির আর একটি নির্দশন (AN ACT OF FRAUD)!