Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

গুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের

বরোদার জেলাশাসক অনিল ধামেলিয়া জানিয়েছেন, দুর্ঘটনার পর নদীতে উদ্ধারকাজ শুরু হয় দ্রুত। সকলকে জল থেকে তোলা হয় কিন্তু তাও ১১ জনের মৃত্যু ঠেকানো সম্ভব হয়নি।

গুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের

ঘটনাস্থলের ছবি

শেষ আপডেট: 9 July 2025 22:54

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের বরোদা জেলায় সেতু ভেঙে বিপত্তি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। এখনও পর্যন্ত নদী থেকে উদ্ধার করা হয়েছে ৯ জনকে।

বুধবার বরোদা ও আনন্দকে সংযুক্ত করা গম্ভীরা সেতুর একটি বড় অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মহিসাগর নদীতে। পড়ে যায় পাঁচটি গাড়ি, দুটি ট্রাক, দুটি ভ্যান ও একটি অটোরিকশা।

বরোদার জেলাশাসক অনিল ধামেলিয়া জানিয়েছেন, দুর্ঘটনার পর নদীতে উদ্ধারকাজ শুরু হয় দ্রুত। সকলকে জল থেকে তোলা হয় কিন্তু তাও ১১ জনের মৃত্যু ঠেকানো সম্ভব হয়নি। মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য।

ভয়াবহ এই দুর্ঘটনার একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে একটি ট্যাঙ্কার সেতুর মাঝখানে বিপজ্জনকভাবে ঝুলছে। দুটি পিলারের মাঝের স্ল্যাব পুরোপুরি ভেঙে পড়েছে। আট ঘণ্টা পরও ট্যাঙ্কারটি একই জায়গায় আটকে রয়েছে। তবে চালক গাড়ি থেকে লাফিয়ে কোনওভাবে বেরিয়ে আসেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক।

নদীতে পড়ে যাওয়া আরেকটি ট্রাককে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই একটি ক্রেন ও তিনটি আর্থ মুভিং মেশিন নামানো হয়েছে। কিন্তু শেষ পাওয়া খবর পর্যন্ত ট্রাকটি নদী থেকে ওঠানো সম্ভব হয়নি।

সেতুটির কাজ শুরু হয় ১৯৮১ সালে ও ১৯৮৫ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ২০১৭ সালেই কংগ্রেস দাবি করেছিল, সেতুর বেহাল অবস্থার কথা মাথায় রেখে ভারী গাড়ি চলাচল বন্ধ করা হোক। সম্প্রতি মুখ্যমন্ত্রী প্যাটেল ২১২ কোটি টাকার এক নতুন সেতু নির্মাণ প্রকল্পে অনুমোদন দিয়েছিলেন। সেই নতুন সেতুর ডিজাইন ও টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু নতুন সেতুর কাজ শুরু হওয়ার আগেই বিপত্তি।

দুর্ঘটনার পর থেকে পরিস্থিতির তদারকি করছেন খোদ মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, ২৩টি স্প্যান বিশিষ্ট প্রায় ৯০০ মিটার দীর্ঘ এই সেতুর একটি স্প্যান ভেঙে পড়েছে। আহতদের দ্রুত চিকিৎসা ও সমস্ত জরুরি ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে।

সড়ক নির্মাণ দফতর গোটা ঘটনা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই সেতু নির্মাণে যুক্ত ডিজাইন চিফ ইঞ্জিনিয়র, সাউথ জোনের চিফ ইঞ্জিনিয়র এবং দু'জন বেসরকারি ব্রিজ বিশেষজ্ঞকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের পর বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোক প্রকাশ করেছেন ভারতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুলাহও।
 


```