Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

ঋণের সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা RBI-এর গভর্নরের, রেপো রেট হল ৫.২৫ শতাংশ

আরবিআইয়ের আর্থিক নীতি রূপায়ণ কমিটি এদিন ঘোষণা করল রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে।

ঋণের সুদের হার কমাল রিজার্ভ ব্যাঙ্ক, ঘোষণা RBI-এর গভর্নরের, রেপো রেট হল ৫.২৫ শতাংশ

রেপো রেট কমানোর ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 5 December 2025 10:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতের রিজার্ভ ব্যাঙ্ক শুক্রবার ঋণের সুদের হার (রেপো রেট) ২৫ পয়েন্ট কমাল। আরবিআইয়ের আর্থিক নীতি রূপায়ণ কমিটি এদিন ঘোষণা করল রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ৩ ডিসেম্বরবুধবার থেকে শুরু হয়েছিল আইবিআই-এর মানিটারি পলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকের পর ৫ ডিসেম্বরশুক্রবার রেপো রেট কমানোর ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর জেরে রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমে হল ৫.২৫ শতাংশ।

দ্রব্যমূল্য বৃদ্ধির স্থিতাবস্থা এবং ষষ্ঠবার ত্রৈমাসিক বৃদ্ধির অগ্রগতির প্রবণতা সত্ত্বেও রিজার্ভ ব্যাঙ্ক এখনও ধীরেসুস্থে এগনোর নীতি নিয়েছে। ভারতের উৎপাদন বৃদ্ধির হার গত ৬টি ত্রৈমাসিক দ্রুতগামী হয়েছে। অন্যদিকে, মুদ্রাস্ফীতি বেশ খানিকটা কমে মাসিক হিসাবের নিরিখে নিম্নগামী রয়েছে। এই বিরল ঘটনায় রিজার্ভ ব্যাঙ্ক এ নিয়ে পরপর চারবার রেপো রেট শক্ত হাতে ধরে রাখল।

ডিসেম্বরের আগে অক্টোবর মাসে হয়েছিল মানিটারি পলিসি কমিটির বৈঠক। সেখানে পলিসি স্টান্স ‘নিউট্রাল’ রাখার পাশাপাশি রেপো রেটে কোনও বদল আনেনি আরবিআই। অগস্ট মাসেক বৈঠকেও রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এ বছরে রেপো রেট ১২৫ বেসিস পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমিয়েছে রিজ়ার্ভ ব্যাঙ্ক। ফেব্রুয়ারিএপ্রিল এবং জুন মাসে— মোট তিন দফায় রেপো রেট ১০০ বেসিস পয়েন্ট কমেছে। ডিসেম্বরে তা কমানো হলো ০.২৫ শতাংশ। এ বছরের শুরুতে রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ। চার দফায় হ্রাসের জেরে তা নেমে এসেছে ৫.২৫ শতাংশে।

রেপো রেট হল সুদের হার। এই হারে দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক। এই হার কমার অর্থ ব্যাঙ্ক কম সুদে টাকা ধার নিতে পারবে কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে। ব্যাঙ্ক যদি কম সুদের হারে টাকা ধার পায়, তাহলে গ্রাহকদের ঋণেও সুদের হার কমানোর সম্ভাবনা থাকে। অর্থাৎ বিভিন্ন ধরনের ঋণে সুদের হার কমতে পারে। সুদের হার কমলে লগ্নির জন্য টাকা ধার নেওয়ার প্রবণতা বাড়ে। এর জেরে ব্যবসা বৃদ্ধি, বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে খরচ বৃদ্ধি সহজ হয়। অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে তাই এই পদক্ষেপ কার্যকরী হিসাবে বিবেচিত হয়।


```